মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আগুনে পুড়েছে ৪ দোকান
গাজীপুরে আগুনে পুড়েছে ৪ দোকান
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় আগুন লেগে ৪টি দোকান পুড়ে গেছে৷
১৫ নভেম্বর মঙ্গলবার ভোরে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় এ অগি্নকাণ্ডের ঘটনা ঘটে৷
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে তেলিরচালা এলাকায় শহিদুল ইসলামের ভাড়া দেয়া ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেয়ার দোকানে আগুন লাগে৷ মুহূর্তেই আগুন পাশের একটি হোটেল, একটি কাঠের দোকান এবং একটি ভলকানাইজিং (গাড়ির চাকায় হাওয়া দেয়ার) দোকানে ছড়িয়ে পড়ে৷
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে ওই কর্মকর্তার ধারণা৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ