শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে সবজির বাম্পার ফলনে সাফল্য পাচ্ছেন চাষীরা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে সবজির বাম্পার ফলনে সাফল্য পাচ্ছেন চাষীরা
সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সবজির বাম্পার ফলনে সাফল্য পাচ্ছেন চাষীরা

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫৮মি.) বিশ্বনাথের বিভিন্ন স্থানে শীতকালিন সবজির বাম্পার ফলন হয়েছে। এসব সবজি চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন অনেক চাষীরা। বিভিন্ন পেশার মানুষ সবজি চাষ করতে দেখা যায়। উপজেলার কারিকোনা গ্রামের কৃষক ওয়াহাব আলী,হরিপুর গ্রামের আবদুল খালিক ও শাহজিরগাও গ্রামে বসবাসকারি মকবুল আলীর সবজি চাষে সাফল্য চমকে দেয়ার মতো। শুধু ওয়াহাব, আবদুল মুমিন ও মকবুল আলী নয় বিশ্বনাথে এ রকম অনেক সফল সবজি চাষি রয়েছেন। যাদের সাফল্য গাঁথা অন্যদের উজ্জীবিত করছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এ বছর ব্যাপকভাবে সবজি চাষ করা হয়েছে। উপজেলার ছহিফাগঞ্জ, মাধবপুর, কর্মকলাপতি, হরিপুর, রহিমপুর, কারিকোনা,তবলপুর, রামাইরচক, রামপুর, খালপার, মুছেধর, সোনাপুর, মুফতির বাজার, তালিবপুর, হোসেনপুর, বন্দুয়া,বাওনপুর, শাহজিরগাও, কাদিপুর এলাকার বিভিন্ন স্থানে হাজার হাজার একর জমিতে ব্যাপক সবজি চাষ হয়েছে। এক সময় এসব এলাকা আলু চাষের জন্য প্রসিদ্ধ ছিল। কিন্তু তাতে মন্দা দেখা দেয়ায় এখন তারা টমেটো, করলা,লাউসহ বিভিন্ন সবজি চাষে ঝুঁকে পড়েছেন। শুধু হরিপুর গ্রামের প্রায় ৫০ জন কৃষক অন্তত ১০০ একর জমিতে সবজি চাষ করেছেন। এর মধ্যে টমেটো চাষ করা হয়েছে প্রায় ৭০ একর জমিতে। এছাড়া চাষকৃত সবজির মাঝে রয়েছে বেগুণ, আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি,শালগম, ফরাশ, মুলা, লালশাক ও কাঁচা মরিচ।
সবজি চাষিদের সঙ্গে আলাপকালে জানাযায়, একটি টমেটো গাছে সর্বমোট ৩০-৩৫ টাকা খরচ হয়। আর প্রতি টমেটো গাছ থেকে পাওয়া যায় ৫-১০ কেজি টমেটো। মৌসুমের শুরুতে সবজি বিক্রি শুরু করতে পারায় খরচ পুষিয়ে গত বছরের চেয়েও বেশি টাকা আয় করা সম্ভব বলে মনে করছেন সবজি চাষিরা। চাষকৃত এসব সবজি সিলেট নগরীর বিভিন্ন আড়তে পাইকারি দামে বিক্রি হয়। অনেক সময় পাইকারি ব্যবসায়ীরা টাটকা সবজি কিনতে সরাসরি ক্ষেতে চলে যান। স্থানীয় বাজারে এ সবজির প্রচুর চাহিদা রয়েছে। কীটনাশকমুক্ত ও সার কম থাকায় সিলেটের বাইরের সবজি থেকে স্থানীয় এ সবজি সুস্বাদু।
উপজেলার শাহজিরগাও গ্রামের অবস্থানকারি মখবুল মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত বছর শিম চাষ করে প্রায় এক লাখ টাকা আয় করেছেন। তিনি এবারও ৯০শতক জমিতে শিম চাষ করেছেন। ফলনও ভাল হবে। তিনি এবার গত বছরের চেয়ে দ্বিগুণ লাভ করতে পারবেন বলে আশাবাদী।
হরিপুর গ্রামের আবদুল খালিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গত বছর ৩০ শতক জমিতে টমোটো চাষ করে ভাল ফলন হয়। এবছরও ওই জমিতে টমোটো চাষবাদ করি। ফলন ভাল হয়েছে। এ মাসের শেষের দিকে টমোটো বিক্রি শুরু করবেন বলে তিনি জানান।
উপজেলার কৃষি আলীনূর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উপজেলায় আড়াই হাজার হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এতে ভালন ফলনও হয়েছে। সব সময় এলাকার কৃষক ও সবজি চাষিদের পরার্মশ দিয়ে থাকি।
তিনি বলেন, প্রতি বছর বাড়ছে সবজি উৎপাদন। সবজি উৎপাদন বৃদ্ধিতে কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কৃষকদের দেয়া হচ্ছে। কৃষকরা মৌসুমী সবজির পাশাপাশি আগাম সবজি চাষ করেও লাভবান হচ্ছেন বলে তিনি জানান।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)