মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ভয়াবহ অগ্নিকান্ড
সিলেটে ভয়াবহ অগ্নিকান্ড
সিলেট প্রতিনিধি :: (২৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.৩২মি.) সিলেট নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে অগ্নিকান্ডে ১০টি প্রেস পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মেহেদী কাবুল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর সোমবার রাতভর এসব প্রেসে পোস্টার ছাপার কাজ চলে।
সকাল ৮টার দিকে আকস্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ১০টি প্রেস পুড়ে যায়। তিনি জানান, অগ্নিকান্ডে সবকটিতে প্রেসই পুড়ে ছারখার হয়ে গেছে। এতে প্রায় ৩/৪ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা সংসদ গলিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালানোর পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ