শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা জ্ঞাপন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা জ্ঞাপন
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা জ্ঞাপন

---সুগত চাকমা, ষ্টাফ রিপোর্টার :: (২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ২.২৫মি.) আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। শহীদদের ত্যাগের বিনিমিয়ে রক্তে রঙিন লাল আর সবুজের ঘেরা বাংলাদেশের পতাকা হয় শত্রুমুক্ত। দেশের জন্য আত্মদানকারী বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠ, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের বাংলাদেশের প্রতিটি মানুষ স্মরন করছে স্বশ্রদ্ধ চিত্তে । সেই ত্যাগী মহিয়ান শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাঙামাটি পার্বত্য জেলায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা জ্ঞাপন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়েছে। ---
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ ডিসেম্বর ০০.০১ মিনিটে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান পুষ্প স্তবক অর্পণ করে ১৬ ডিসেম্বর এর প্রথম প্রহরে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় রাঙামাটি ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য নুরুল আলম থৈম্রাচিং চৌধুরী , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি পার্বত্য জেলার বন সংরক্ষক সামসুল আজম, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার রোবার্ট রোনাল পিন্টু, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মায়াধন চাকমা, রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের সদস্য সচিব জুঁই চাকমা, মুক্তিযোদ্ধা কল্যান সমিতি,মুক্তিযোদ্ধা সংসদ, ৭১ এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন,বিটিসিএল, খাদ্য বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কৃষিবিদ ইনষ্টিটিউট, রাঙামাটি সেলুন মালিক সমিতি, অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি, জুয়েলার্স মালিক সমিতি, শ্রমিক কল্যান সমবায় সমিতি লিঃ ও প্রশাসনের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন। ---
এছাড়া রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. টিপু সুলতান, রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্যর পক্ষ থেকে তার প্রতিনিধি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়, সিএইচটি পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট, রাঙামাটি নার্সিং ইনষ্টিটিউট, রাঙামাটি কৃষি সম্প্রসারন অধিদপ্তর, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুণর্বাসন কেন্দ্র, রাঙামাটি চারুশিল্পী পরিষদ, রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, রাঙামাটি শিশু একাডেমী, রাঙামাটি পাবলিক কলেজ, বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতি, জেলা আনসার ও ভিডিপি, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিট,রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর এর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, আব্দুল শুক্কুর তালুকদারের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, জেলা মহিলা লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা মৎস্যজীবি লীগ, কৃষক লীগ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন।
---জাতীয় পার্টি (এরশাদ) রাঙামাটি জেলা কমিটির সভাপতি হারুনুর রশীদ মাতব্বরের নেতৃত্বে এবং জেলা বার কাউন্সিল, রাঙামাটি জেলার নারী সংগঠন, রাঙামাটি জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, পেশাজীবি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারী উন্নয়ন সংস্থা(এনজিও), রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া কর্মীদের সংগঠন ও মানবাধিকার সংস্থা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধার সহিত তাদের নিজনিজ সংগঠনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি শাহ আলমের নেতৃত্বে জেলা বিএনপি, জেলা যুবদল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল, স্বেচ্ছা সেবক দল, ছাত্র দল ও বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সকালে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটি জেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা(কিয়াং) ও গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার উদ্যোগ নেয়া হয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)