শনিবার ● ১৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাগড়াছড়িতে তিন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে পুলিশ সুপার
খাগড়াছড়িতে তিন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে পুলিশ সুপার

মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১৫মি.) মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় খাগড়াছড়ির রামগড়ের বাসিন্দা তিন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম (সেবা)।
১৭ ডিসেম্বর শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। তিন বীর মুক্তিযোদ্ধা হলেন, অবসরপ্রাপ্ত এ এস আই ভূপেন ত্রিপুরা, পুলিশ সদস্য অংকিউ মগ ও নুর ইসলাম অংগ ছেত্রী (মুসলিম)।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম সেবা বলেন, আজ যারা সংবর্র্ধিত হলেন তারা পুলিশ বাহিনীর জন্য গৌরব, দেশের অহংকার আর পার্বত্যবাসীর অলংকার। মুক্তিযোদ্ধে বিশেষ অবদানের পাশাপাশি যুদ্ধ পরবর্তী সময়ে পুলিশ বাহিনীতে যোগদান করে দেশবাসীর সেবায়ও রয়েছে তাদের অনন্য অবদান। এসময় এই তিন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয় ।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এন সালাউদ্দিন, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন প্রমূখ।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা