শিরোনাম:
●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন
বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৩মি.) গাজীপুরের শ্রীপুরে যৌতুকের দাবীতে এক গৃহবধূকে তার স্বামী, দেবর ও ননদ বেধড়ক মারধর ও নির্যাতন করেছে। গুরুতর আহত ওই গৃহবধূর নাম আফসানা আক্তার (২৩)। সে শ্রীপুর উপজেলার কবর ঘাটা গ্রামের আসমত আলীর কন্যা।

আহত আফসানা ও স্বজনরা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের ইমাম উদ্দিনের ছেলে আমজাদ হোসেনের সঙ্গে চার বছর পূর্বে আফসানার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমজাদ ১ লাখ টাকা যৌতুকের দাবীতে আফসানাকে মারধর ও নির্যাতন করে আসছিল। যৌতুকের টাকা না পেয়ে আফসানার স্বামী, আফসানার দেবর ও ননদ মিলে ২০ ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাতে আফসানাকে বেধড়ক মারধর ও নির্যাতন করে। এতে আফসানা জ্ঞান হারিয়ে ফেলে। পরে আহত ওই গৃহবধূকে অচেতন অবস্থায় ঘরের বাইরে উঠোনে ফেলে রেখে আহতের স্বামী ও বাড়ির লোকজন পালিয়ে যায়। পরদিন বুধবার খবর পেয়ে আফসানার স্বজনরা গিয়ে আফসানাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

আফসানার বাবা আসমত আলী জানান, এক লাখ টাকা যৌতুকের দাবীতে স্বামী, দেবর ও ননদের এলোপাতাড়ি মারধরে ও লাঠির আঘাতে আফসানার ডান হাত ও ডান পা ভেঙ্গে যায়।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আতিকুল ইসলাম জানান, গৃহবধূ আফসানার ডান হাত ও পাসহ শরীরের বিভিন্নস্থানে ফুলাসহ আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার হাত ও পায়ের হাড় ভেঙ্গেছে কি না তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, এঘটনায় আফসানার বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কেউ গ্রেফতার বা আটক হয় নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)