শুক্রবার ● ২৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনা প্রেসক্লাবের ৩৮ বছরে পদার্পন : সাংবাদিকদের মিলন মেলা
বরগুনা প্রেসক্লাবের ৩৮ বছরে পদার্পন : সাংবাদিকদের মিলন মেলা

মুতাসিম বিল্লাহ (বরগুনা) প্রতিনিধি :: ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের ৩৮ বছরে পদার্পণ ও বার্ষিক সম্মেলন উপলক্ষে জেলা সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর বৃৃহস্পতিবার সকালে স্থানীয় হোটেল বে-অব-বেঙ্গল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের গুরুত্বপূর্ণ সকল গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত জেলার শতাধিক সাংবাদিক এ সমাবেশে অংশ গ্রহন করেন।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ০১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ বশিরুল আলম এবং জেলা পুলিশ সুপার বিজয় বসাক।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা এবং পৌর মেয়র মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকতার নানাবিধ ঝুঁকিসহ, সমস্যা, সম্ভাবনা এবং বিভিন্ন, দাবীদাওয়ার বিষয় তুলে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।





জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু