সোমবার ● ২৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী তাহেরীয়া রশীদিয়া সুন্নীয়া মাদ্রাসায় মাহফিল
কাউখালী তাহেরীয়া রশীদিয়া সুন্নীয়া মাদ্রাসায় মাহফিল
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০৭মি.) কাউখালী উপজেলা সদরস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহেরীয়া রশীদিয়া সুন্নীয়া মাদ্রাসায় গাউছিয়া কমিটি বাংলাদেশ ও ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে এক ওয়াজ মাহফিল ২৫ ডিসেম্বর রবিবার রাতে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইছহাক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম,বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার,রাজানগর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন মোস্তফা (জাহাঙ্গীর),আ’লীগ কাউখালী উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মো. বেলাল উদ্দিন,সাংবাদিক মো. ওমর ফারুক,আলহাজ্ব মো. লোকমান কৌম্পানী ও মো. মনির হোসেন ।
আলোচনা সভাশেষে ওয়াজ মাহফিল শুরু হয়। ওয়াজ মাহফিলে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. হাসান মাহমুদ,প্রধান ওয়ায়েজিন হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফলমন্ডি জামে মসজিদ খতিব আলহাজ্ব হযরত মাওলানা ইউচুপ বাহার যুক্তিবাদী, বিশেষ ওয়ায়েজিন হিসাবে উপস্থিত ছিলেন পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা মাওলানা বদরুদ্দোজা নঈমী, রানীরহাট আল আমিন হামেদীয়া ফাজিল মাদ্রসার আরবী প্রভাষক মাওলানা রিদুয়ানুল হক হোছাইনী, তাহেরীয়া রশীদিয়া সুন্নীয়া মাদ্রসার সুপার মাওলানা হাফেজ সাইফুল ইসলাম,তাহেরীয়া রশীদিয়া সুন্নীয়া মাদ্রাসার শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ। ওয়াজ মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং তবরুক বিতরন করা হয়।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ