সোমবার ● ২৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজ সম্পন্ন
মাটিরাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজ সম্পন্ন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.৪৬মি.) বর্তমান সরকার সকল সম্প্রদায়ের উন্নয়নে আন্তরিক উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (পাজেপ) চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, মটিরাঙ্গা পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজের মধ্য দিয়ে মুসলমান সম্প্রদায়ের বড় দুই উৎসবে ঈদের নামাজ আদায়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব হয়েছে।
তিনি ২৫ ডিসেম্বর রবিবার বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উদ্বোধন শেষে উপস্থিত সুধীজনের উদ্দ্যেশ্যে উপরোক্ত কথা বলেন।
এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধক্ষ্য মো. মানিক মিয়া (সাবেক চেয়ারম্যান)সহ মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, পৌরসভার কাউন্সিলর মো. এমরান হোসেন, মো. শহিদুল ইসলাম সোহাগ,আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্মান কাজের উদ্বোধন শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. আবদুস ছত্তার উদ্বোধন শেষে মোনাজাত করেন।
প্রসঙ্গত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে মাটিরাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজটি বাস্তবায়ন করেছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১