শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » উৎসাহ উদ্দিপনায় বিলাইছড়িতে পাংখোয়া পাড়ায় যীশু খ্রীষ্টের বড়দিন উৎসব পালন
প্রথম পাতা » কৃষি » উৎসাহ উদ্দিপনায় বিলাইছড়িতে পাংখোয়া পাড়ায় যীশু খ্রীষ্টের বড়দিন উৎসব পালন
সোমবার ● ২৬ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উৎসাহ উদ্দিপনায় বিলাইছড়িতে পাংখোয়া পাড়ায় যীশু খ্রীষ্টের বড়দিন উৎসব পালন

---বিলাইছড়ি প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.৩০মি.) সমবেত প্রার্থনা, বাইবেল পাঠ, ধর্মীয় বাণী ,আর্শিবাদ বচন, ধর্মীয় সঙ্গীত, কীর্তন, কেক কাটা, দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দিপনায় রাঙামাটি পার্বত্য জেলার দূর্গম বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় যীশু খ্রীষ্টের শুভ বড়দিন উৎসব পালন করা হয়েছে।
বিলাইছড়ি পাংখোয়া পাড়া বড়দিন উৎসব উদযাপন কমিটির আয়োজনে এ উপলক্ষে বিলাইছড়ি ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জায় রবিবার ২৫ডিসেম্বর সকালে সমবেত প্রার্থনা, বাইবেল পাঠ, ধর্মীয় বাণী ,আর্শিবাদ বচন, ধর্মীয় সঙ্গীত, কীর্তন গেয়ে উৎসবের শুভ সূচনা করেন বিলাইছড়ি পাংখোয়া পাড়ার খ্রীষ্টান ধর্মালম্বী নরনারীরা।
ধর্মীয় বাণী পাঠ করেন ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লাল চুয়াক লিয়ানা পাংখোয়া।
বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাংলিয়ানা পাংখোয়ার নের্তৃত্বে পাংখোয়া পাড়াবাসীদের নিয়ে কেক কেটে যীশু খ্রীষ্টের শুভ বড়দিন উৎসব পালন করেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার ও অধিনায়ক ১৩ইবি লে. কর্ণেল শেখ আব্দুল্লাহ পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইকরামুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, প্রাক্তন সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. সুজন।
এ সময় উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় সভায় বিলাইছড়ি জোন কমান্ডার বলেন, এ উপজেলা তথা দেশকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত করতে সেনাবাহিনী সবসময় কাজ করবে। সন্ত্রাসী ও জঙ্গীবাদদের কোন ঠাই দেওয়া যাবে না। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে এই জঙ্গী হামলা। সকলে মিলেমিশে এদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। তিনি এ উপজেলার উন্নয়নে জেলা পরিষদ ও জেলা প্রশাসনকে সবসময় সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এ দেশের সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই জেলা পরিষদে অন্যান্য জাতির ন্যয় পাংখোয়া কমিউনিটি থেকে একজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এতেই প্রমান রাখে যে এ সরকার কোন সম্প্রদায়কে ছোট করে দেখেনা মর্যাদা দিয়েই সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি পাংখোয়া পাড়ার যুবদের সংস্কৃতি চর্চায় পরিষদ হতে উন্নত মানের একসেট সাউন্ড সিস্টেম প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, শিক্ষিত জনগোষ্টী দেশের একটি বড় সম্পদ। তাই এ উপজেলায় যে কলেজটি রয়েছে তা পরিপূর্নভাবে চালু করতে প্রশাসন থেকে সর্বাত্বক সহযোগিতা করা হবে। তিনি বলেন, এ এলাকার শির্ক্ষাথীরা যত বেশী শিক্ষিত হবে এলাকায় উন্নয়ন ততই বৃদ্ধি পাবে।
পরে অতিথিরা দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করে এবং অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববধক ও পাংখোয়া জাতিদের ঐতিহ্যবাহী নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করে তরুন তরুনীরা।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)