মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » ই-ফাইলিং প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রম আরো গতিশীল হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ই-ফাইলিং প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রম আরো গতিশীল হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিবেদক :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.২৯মি.) আধুনিক নথি ব্যবস্থাপনায় ই-ফাইলিং বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। ইতিমধ্যে বাংলাদেশের ৭২০ প্রতিষ্ঠানে ই-ফাইলিং ব্যবস্থাপনা শুরু হয়েছে। বর্তমান সরকার আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্ভাব্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ই-ফাইলিং ব্যবস্থাপনা শুরু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ই-ফাইল (নথি) ব্যবস্থাপনা বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বীরেন শিকদার এমপি।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন, ই-ফাইলিং প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রম আরো গতিশীল হবে। ডিজিটাল বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে আমরাও এগিয়ে যাব।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) অশোক কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের খোরশেদ আলম খান।
দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে পালাক্রমে ১৮জন কর্মকর্তা এবং কর্মচারী অংশ নিচ্ছেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি আরো বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে জায়গা করে নেবে।
যেখানে ই-ফাইলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়া সংশ্লিষ্টদের অধিকতর সেবাপ্রদান সহজতর হবে।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন