শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খেলা » সিলেট আসছেন হাবিবুল বাশার ও আশরাফুল
প্রথম পাতা » খেলা » সিলেট আসছেন হাবিবুল বাশার ও আশরাফুল
বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট আসছেন হাবিবুল বাশার ও আশরাফুল

---সিলেট প্রতিনিধি :: আজ ৪ জানুয়ারি বুধবার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বিয়ানীবাজার ক্রিকেট লীগের (বিসিএল) আনুষ্ঠানিক উদ্বোধন এবং ট্রফি উন্মোচন করবেন বাংলাদেশের সাবেক এই দুই ক্রিকেটার।

৪জানুয়ারি  বুধবার বিকাল ৪টায় পিএইচজি হাইস্কুল মাঠে বিসিএলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হবে। উদ্বোধনী খেলা ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় পিএইচজি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

বিসিএল আয়োজক সূত্রে জানায়, টুর্নামেন্ট বিয়ানীবাজারের পিএইচজি হাইস্কুল মাঠ ও সুপাতলা ওসমানী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, তিনি অংশগ্রহণকারী ১২টি দলের জার্সি উন্মোচন করবেন।

এছাড়া সাবেক অধিনায়ক মো: আশরাফুল টুর্নামেন্টে ট্রফি উন্মোচন করবেন।

উদ্বোধনী খেলা ৫ জানুয়ারি রয়েল ০০৭ ক্লাবের সাথে মোকাবেলা করবে এরাইভেল্স স্পোর্টিং ক্লাব। রয়েল ০০৭ ক্লাবের প্রতিনিধিত্ব করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল। লিগভিত্তিক এ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে উপজেলার ১২টি দল অংশ নিচ্ছে।

বিসিএল টুর্নামেন্ট আয়োজন সফল করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে চমক থাকবে বলেও জানান বিসিএল পরিচালক সাবেক ক্রিকেটার সুবেল আহমদ।

তিনি বলেন, প্রত্যেক দলকে আয়োজকদের পক্ষ থেকে জার্সি প্রদান করা হবে। থাকবে ডিজে এবং মডেলিং সো। আরেক পরিচালক ও সাবেক ক্রিকেটার মখলিছুর রহমান ছোটন বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুল বাশার সুমনকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিয়ানীবাজার বাসীর পক্ষ থেকে অভ্যর্থনা দেয়া হবে।

তিনি জানান, বিয়ানীবাজারের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে বিসিএলের আয়োজন করা হচ্ছে। বিসিএলের অপর পরিচালক সাবেক ক্রিকেটার খালেদ আহমদ ডালিম শীঘ্রই দেশে আসবেন।

টুর্নামেন্টের চেয়ারম্যান জুনেদ খান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, টুর্নামেন্ট সফল করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ম্যাচ পরিচালনার জন্য বিয়ানীবাজার উপজেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দেয়া হয়েছে।

আশা করি, সকল ক্লাব, কর্মকর্তা, ক্রিকেটারসহ ক্রীড়ামোদি ও প্রশাসনের সহযোগিতায় আমরা সফল ও সুন্দরভাবে টুর্নামেন্ট সমাপ্ত করতে পারব।

.





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)