শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশে ইন্টারনেটের গতি কমে গেছে
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশে ইন্টারনেটের গতি কমে গেছে
বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ইন্টারনেটের গতি কমে গেছে

---

অনলাইন ডেস্ক :: (২২ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.৫৩মি.) ভারতের দুটি সাবমেরিন কেবল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও। রাজধানী ঢাকাসহ অনেক এলাকায় কমে গেছে ইন্টারনেটের গতি।
বিশেষ করে দেশের যেসব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল) অপারেটরদের ব্যান্ডউইডথের ওপর নির্ভরশীল তাদের গ্রাহকরা সংকটে পড়েছে। আইটিসি অপারেটররা মূলত ভারত থেকেই ব্যান্ডউইডথ সংগ্রহ করে।

ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজি অফিসার সুমন আহমেদ সাবির বলেন, “আমরা জেনেছি, গতকাল ভারতের টাটা ইনডিকম কেবল বা টিআইসি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েক দিন আগে কাটা পড়ে ভারতি এয়ারটেলের ‘আই ২ আই’ সাবমেরিন কেবল। গত মাসে সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয় ‘আইমিউই’সহ ভারতের কয়েকটি সাবমেরিন কেবল নেটওয়ার্ক। এসব কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের গতি অনেক কমে গেছে। আজ (গতকাল বুধবার) এ অবস্থার আরো অবনতি হয়েছে। গতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে। ”

এ বিষয়ে দেশের একমাত্র নিজস্ব ইন্টারনেট ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, ‘আমাদের কেবলে কোনো সংকট নেই এবং যাঁরা আমাদের ব্যান্ডউইডথ ব্যবহার করছেন তাঁরা স্বাভাবিক গতির ইন্টারনেটই ব্যবহার করতে পারছেন। ’

মনোয়ার হোসেন জানান, ‘দেশে বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানি করা ১০ জিবিপিএসসহ প্রায় ৩০০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইডথের চাহিদা রয়েছে। এর মধ্যে আমরা সরবরাহ করছি ১৭৭ জিবিপিএস। বাকিটা ছয় আইটিসি অপারেটরের মাধ্যমে দেশের বাইরে থেকে আনা হচ্ছে। ’

প্রসঙ্গত, দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের চাহিদা গত দেড় বছরে দ্বিগুণ বেড়েছে। ২০১৫ সালের আগস্টে ভারতে ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইডথ রপ্তানি বা লিজের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে বিএসসিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের চাহিদা ১২৬ জিবিপিএস। এর মধ্যে এসসিসিএলের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩৩ জিবিপিএস। আর বাকি ৯২ জিবিপিএস আসছে ভারত থেকে আইটিসি অপারেটরদের মাধ্যমে। অর্থাৎ দেশে নিজেদের চেয়ে প্রায় তিন গুণ বেশি ব্যবহার হচ্ছে ভরতীয় ব্যান্ডউইডথ। এ বাস্তবতায় অব্যবহৃত পড়ে থাকছে বিএসসিসিএলের প্রায় ১৬৭ জিবিপিএস ব্যান্ডউইডথ। এই মূল্যবান সম্পদ কোনো কাজেই লাগছে না।

কিন্তু গতকাল মনোয়ার হোসেন জানান, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে নিজস্ব ব্যান্ডউইডথের ব্যবহারও বেড়েছে। আমাদের বর্তমান সাবমেরিন এসএমডাব্লিউ-৫-এর ক্ষমতা এখনো ৩০০ জিবিপিএস সরবরাহের। বাংলাদেশ এরই মধ্যে দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডাব্লিউ-৫-এর সঙ্গে যুক্ত হয়েছে। এখন পটুয়াখালীর ল্যান্ডিং স্টেশন থেকে ঢাকায় সংযোগের বিষয়টি অপেক্ষমাণ। আশা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে এটা চালু হবে। ৫৬০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ওই সাবমেরিন কেবল থেকে প্রথম পর্যায়ে পাওয়া যাবে আরো ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ। পরে পাওয়া যাবে প্রায় এক হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইডথ।

দেশে ব্যান্ডউইডথ এভাবে অব্যবহৃত থাকার পরও কেন ভারত থেকে আমদানি করতে হচ্ছে—এমন প্রশ্নে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক কর্মকর্তা বলেন, ‘আমাদের একমাত্র সাবমেরিন কেবলটি মেরামত বা অন্য কোনো বিপর্যয়ের কারণে মাঝে মাঝে ব্যান্ডউইডথ সরবরাহ করতে পারে না। তখন বিকল্প কোনো ব্যবস্থার মাধ্যমে ব্যান্ডউইডথ সরবরাহ নিতে হয়। এ কারণেই দেশে ছয়টি লাইসেন্সপ্রাপ্ত আইটিসি অপারেটরকে বাইরে থেকে ব্যান্ডউইডথ আমদানির লাইসেন্স দেওয়া হয়। এসব অপারেটর মূলত ভারত থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করছে এবং বিএসসিসিএলের চেয়ে অনেক কম দামে তারা ব্যান্ডউইডথ আমদানি করতে পারছে। সূত্র: কালের কন্ঠ।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ