শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দেশে এখনো মৌলবাদি রয়েছে : বাঘাইছড়িতে দীপংকর তালুকদার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দেশে এখনো মৌলবাদি রয়েছে : বাঘাইছড়িতে দীপংকর তালুকদার
সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে এখনো মৌলবাদি রয়েছে : বাঘাইছড়িতে দীপংকর তালুকদার

---ষ্টাফ রিপোর্টার :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, আওয়ামীলীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে যার যার ধর্ম সে সে পালন করবে এবং নিরাপদেই পালন করবে। তিনি দেশে যার যার ধর্ম সে সে যাতে সঠিকভাবে পালন করতে পারে সে পরিবেশটি তৈরি করেছে। এ পরিবেশটি বজায় রাখতে বর্তমান সরকার সবসময় চেষ্ঠা করে যাচ্ছে। কিন্তু তা সত্বেও দেশে এখনো কিছু মৌলবাদি রয়েছে। উদ্দ্যেশ্যে মূলকভাবে তারা ধর্মকে ব্যবহার করে। উদ্দ্যেশ্যে মূলকভাবে তারা আমাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ লাগিয়ে দেওয়ার চেষ্ঠা করে। এদের সম্পর্কে সবসময় আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, মৌলবাদিরা মানুষের কল্যানে নয় নিজেদের গোষ্ঠী তন্ত্রের স্বার্থে নিজেদের ব্যাক্তিগত স্বার্থে তারা ধর্মকে ব্যবহার করছে। ধর্মকে যারা এভাবে ব্যাবহার করে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, কারণ তারা মানুষ নয় তারা অমানুষ। এ অমানুষদের সঙ্গ যেন আমরা ত্যাগ করতে পারি। তিনি বলেন, দেশে বসবাসকারী সকল সম্প্রদায় মিলে এ দেশকে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, যেখানে সংঘর্ষ মারামারি হানাহানি হচ্ছে এটাও যেন আমরা বন্ধ করতে পারি তার জন্য সকলকে বিশ্বের সকল শান্তিকামি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান জানান তিনি।
৯জানুয়ারী সোমবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকার কালী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় সংগঠন সৎসঙ্গের আয়োজনে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ১২৯তম জন্ম মহোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্ত্যবে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সৎ সঙ্গের সভাপতি প্রেমানন্দ কর্মকারের সভাপতিত্বে ধর্মীয় সভায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী সদস্য শিক্ষক বাদল চন্দ্র দে, জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুর শুক্কুর মিয়া, সহ-সভাপতি প্রিয়নন্দ চাকমা, সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক অমলেন্দু চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাব সভাপতি দীলিপ কুমার দে, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ন্যানশন চাকমা ও বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি জমির হোসেন বক্তব্য রাখেন।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষ কেতু চাকমা বলেন, পৃথিবীতে যখনই অতিমাত্রায় সংঘর্ষ, মারামারি হানাহানি অন্যায় বেড়ে যায় তথন এসব দমন করতে মানবগর্ভে মহা পুরুষের জন্ম হয়। ঠিক এমনি এক মহাপুরুষ হচ্ছে শ্রী অনুকূলচন্দ্র। তিনি সবসময় মানব জাতির শান্তি ও কল্যানে বিভিন্ন শান্তির বাণী দিয়ে গেছেন। তার এ বাণী শ্রবন ও অনুস্মরণ করে আমাদের সমাজ তথা দেশের মানুষের কল্যানে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার এদেশের সকল সম্প্রদায়ের মানুষের শান্তি, উন্নয়ন ও কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী তার উন্নয়নে বাঁধা প্রদান করতে বিভিন্ন সময় সাম্প্রদায়িক সংঘর্ষ, হত্যা, গুমসহ বিভিন্ন জঙ্গীবাদী কার্যক্রম চালাচ্ছে। এ কুচক্রটি চাইনা এদেশের মানুষ শান্তিতে থাকুক। তিনি এ কুচক্রী মহল থেকে সকলকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বাঘাইছড়ি মারিশ্যা শ্রী শ্রী কালী মন্দীরটি নির্মানের জন্য পরিষদ হতে ৫০লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতী দেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)