মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মশার কয়েল কারখানায় আগুন
গাজীপুরে মশার কয়েল কারখানায় আগুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাঙলাদেশ সময় রাত ৮.১৮মি.) গাজীপুরের টঙ্গীতে মশার কয়েল তৈরি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
১০ জানুয়ারি মঙ্গলবার সকালে টঙ্গীর কুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ওয়্যার ইন্সপেক্টর মো. মোরশিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুনিয়া এলাকার জয় কেমিক্যাল নামে মশার কয়েল তৈরি কারখানার ড্রায়ার মেশিন গরম হয়ে আগুন লাগে। আগুনে ড্রায়ার মেশিনসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসেন।
প্রাথমিক হিসাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় এক কোটি টাকার মালপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান পরিদর্শক মোরশিদুল।





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন