বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের ৪৮ বেকারের ভাগ্য খুলছে
সিলেটের ৪৮ বেকারের ভাগ্য খুলছে
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: (২৯ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) সিলেটের বেকারের ভাগ্য খুলছে । সিলেট জেলা প্রশাসনের অধীন ইউনিয়ন পরিষদগুলোয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ অধিশাখার স্মারক নম্বর অনুযায়ী ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৪৮ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদের বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
পাশাপাশি কম্পিউটারে টাইপের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০টি শব্দ টাইপ করার মতো গতি থাকতে হবে।
বয়স: ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: জাতীয় বেতন ক্রম-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: সরকার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে সিলেট জেলার ওয়েবসাইট (www.sylhet.gov.bd)।
যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘জেলা প্রশাসক, সিলেট’-এর অনুকূলে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে তা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
এ ছাড়া আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত অফিস চলাকালীন ডাকযোগে অথবা সরাসরি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ই-সেবা কেন্দ্রে আবেদনপত্র পাঠাতে হবে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ