রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্বনাথে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৯মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২২মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘আলহাজ্ব আবদুর মুতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়’র শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি রবিবার সকালে নিজের ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলা করার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া খেলাধুলা মানুষকে অপরাধ প্রবনতা থেকেও দূরে রাখে। ভ্রাতৃত্ববোধ সৃষ্ঠিতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরোও বলেন, দেশ ও জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সততা ও দক্ষতার সাথে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগ’সহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আলম চৌধুরী অপু’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সন্টু কান্ত দে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি তজম্মুল আলী, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান চৌধুরী লিটন, চিকিৎসক মাছুম আহমদ।
ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ৫টি ফুটবল, ৪টি ক্রিকেট ব্যাট, ৬টি টেনিস বল, ৪ জোড়া ব্যাডমিন্টন, ৫ জোড়া দড়িলাফের রশ্মি ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী শামছুল ইসলাম সমুজ, লাল মিয়া, আবু ছালিক, ধলাই মিয়া, বিদ্যালয়ের শিক্ষিকা রত্না মনি তালুকদার, নাজিয়া বেগম, নিলুফা বেগম প্রমুখ’সহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাশেষে সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী শুক্রবার দিবাগত রাতে ডাকাতি সংগঠিত হওয়া উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়ার বাড়ি পরিদর্শন করে আসেন।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা