শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা : বনপা ও জাতীয় অনলাইন প্রেস ক্লাব’র প্রতিবাদ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা : বনপা ও জাতীয় অনলাইন প্রেস ক্লাব’র প্রতিবাদ
বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা : বনপা ও জাতীয় অনলাইন প্রেস ক্লাব’র প্রতিবাদ

---বিজ্ঞপ্তি :: (১৩ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.১৪মি.) বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সহ সভাপতি, জাতীয় অনলাইন প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মধ্যরাতে পুলিশি হয়রানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। ২৫ জানুয়ারি বুধবার বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি ও জাতীয় অনলাইন প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ২৩ জানুয়ারি সোমবার “রাঙামাটিতে শহিদুজ্জামান মহসিন রোমানের নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা” শিরোনামে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ২৪ জানুয়ারি রাত পৌনে ১০টায় উদ্দেশ্য প্রনোদিতভাবে রাঙামাটি কোতয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে ৫৭(২) ধারায় মামলা দায়ের করেন রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান। মামলা নং ১১। তারিখ ২৪/০১/২০১৭। তিনঘন্টার ব্যবধানে ২৫ জানুয়ারি রাত ১টার সময় গ্রেফতারের নামে সন্ত্রাসী কায়দায় বাসায় তান্ডব চালায় অনুমানিক ৩০ জনের মত একটি দল। নির্মল বড়ুয়া মিলনের স্ত্রী ও স্থানীরা জানান, ২৫ জানুয়ারি রাত ১টার সময় নিজের সন্তানকে নিয়ে রাতের খাবার খেতে বসে কুকুরের ডাক শুনে দরজা খুলে দেখেন আনুমানিক ২০ জন পুলিশ ও ১০ জনের মত সাধারন মানুষ লাঠিসোঠা নিয়ে সবমিলিয়ে ২৫-৩০ জনের একটি দল বাসার সীমানা প্রাচীরে প্রবেশ করে। কিছু সংখ্যক পুলিশের পোশাক পরা দেখে দরজা বন্ধ না করে দাড়িয়ে থাকেন। দলটি কাছে এসে একজন পুলিশ সদস্য নির্মল বড়ুয়া মিলন বাসায় আছেন কিনা জানতে চান, তিনি বাসায় নাই উত্তর দেওয়ার সাথে সাথে কোন ধরনের নোটিশ ও অনুমতি ব্যতিত ভিতরে দেখ ভিতরে দেখ বলে একদল লোক ঘরের ভিতরে ঢুকে পুরো বাসা তল্লাশী চালায়, আর একদল ধরো ধরো এদিকে পালিয়ে যাচ্ছে, আজ নির্মল্যের রক্ষা নেই বলে উশৃংখল হইহুল্লোরসহ নির্মল বড়ুয়া মিলনের নামে বাজে গালিগালাজ করে খুজতে খুজতে বাসার সীমানা প্রাচীর ও বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে আঘাত করতে আওয়াজ শোনা যায়। তল্লাশী চালানোর সময় জনৈক ছাওয়াল, আজহার ইত্যাদি নাম ধরে ডাকাডাকি করছিলো। অনেক্ষণ ধরে চোর ধর চোর ধর বলে আওয়াজ করেও নির্মল বড়ুয়া মিলনকে গ্রেফতারের তল্লাশী চালানো হয়। প্রায় আড়াইঘন্টা বাসার ভিতরে বাইরে তল্লাশী চালানোর পর রাত আড়াই টার সময় দলটি বাসা ত্যাগ করেন। গ্রেফতার কার্যক্রমের এমন কর্মকান্ডে আতঙ্ক ও নিরাপত্ত্বাহীনতার মধ্যে রয়েছেন বলে জানান নির্মল বড়ুয়া মিলনের পরিবারের সদস্যরা। বাসার ভিতরে ঢুকা দলটির মধ্যে একজন পুলিশ সদস্য ছিলেন বলে জানান তিনি। বিশিষ্ট অনলাইন সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে বাদী শহিদুজ্জামান মহসিন রোমান লিখেছেন মালিক শ্রমিক সংগঠনের প্রতিবাদের বিষয়কে পুজি করে মিথ্যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তার ব্যক্তিগত মানহানি ও শ্রমিকগনের মানহানি করা হয়েছে। মুলত সিএইচটি মিডয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত সচিত্র সংবাদে স্পষ্ট দেখা যাচ্ছে শহিদুজ্জামান মহসিন রোমান প্রকাশ্যে জনসাধারনের চলাচলের মুল রাস্তা বন্ধ করে সমাবেশ করছেন, কারগাড়ী আটকিয়ে রয়েছেন এমনকি পুলিশ সদস্যদের সাথে কথোপকথনের চিত্রও দেখা যাচ্ছে। এতে বোঝা যায় সংবাদে উল্লেখিত নানিয়ারচরের ঘটনাকে পুজি করে শহিদুজ্জামান মহসিন রোমান মালিক শ্রমিকদের একত্র করে রাঙামাটিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। তাদের সংগঠনের যদি প্রতিবাদ কর্মসূচি থাকলে অবশ্যই পূর্বঘোষনা থাকতো, হঠাৎ করে শহরে যান চলাচল বন্ধ করা আইন শৃংখলা পরিস্থিতি অবনতির লক্ষণই প্রকাশ করে । এতে প্রতীয়মান হয় নানিয়ার চরের ঘটনায় স্থানীয় প্রশাসনকে সময় দিয়ে সহযোগিতা না করে প্রশাসনকে তথা বর্তমান সরকারকে বেকায়দায় ফেলানোর অপচেষ্টা করা হয়েছে। বিশিষ্ট সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন এর সম্পাদিত অনলাইন পত্রিকায় প্রকাশিত “রাঙামাটিতে শহিদুজ্জামান মহসিন রোমানের নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা” শিরোনামে সংবাদটি অত্যন্ত জনবান্ধব এবং জনস্বার্থে করা হয়েছে। এরপর ও যদি শহিদুজ্জামান মহসিন রোমান ব্যক্তিগতভাবে সংক্ষুব্দ হলে গণমাধ্যম প্রকাশনার নিয়ম অনুযায়ী সংবাদের প্রতিবাদ লিপি পাঠাতে পারতেন, তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ না করে সরাসরি থানায় মামলা এবং মধ্যরাতে পুলিশ ও নিজের মদদপুষ্ট লোকজনকে দিয়ে বাসায় তল্লাশীর নামে তান্ডব চালানো কিছুতেই যৌক্তিক হতে পারেনা বরঞ্চ পুলিশ সদস্যদের সাথে নিজের লাঠিয়াল দিয়ে নির্মল বড়ুয়া মিলনকে গ্রেফতারের তল্লাশীর নামে দেশের প্রচলিত আইনের পরিপন্থী কার্যক্রম এবং আরো একটি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছেন। নিজেকে ক্ষমতাবান প্রমান করতে গিয়ে গ্রেফতারে অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যদের ও প্রশ্নের মুখোমুখি করেছেন। আমরা বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ও জাতীয় অনলাইন প্রেস ক্লাব দুই সংগঠন এসব কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক মামলা প্রত্যাহার করে এসবে উস্কানী দাতাদের আইনের আওতায় আনার জন্য রাঙামাটির স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানাচ্ছি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)