শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সংবাদের জের ধরে সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সংবাদের জের ধরে সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সংবাদের জের ধরে সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মামলা

রাঙামাটিতে একটি সংবাদের জের ধরে সিাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মামলা করা হয়ে হয়েছে। ২৩ জানুয়ারি প্রকাশিত সংবাদটি নীচে দেওয়া হল।
---

ষ্টাফ রিপোর্টার :: (১০মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১৬মি.) রাঙামাটিতে আইন শৃংখলা পরিস্থিতি অবনতি করার পায়তারা করছে একটি মহল। এই মহলটির নেতৃত্ব দিয়ে শহরে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান। দীর্ঘদিন রাঙামাটি শহর শান্ত থাকার পর পাহাড়ি - বাঙ্গালি’র ঐক্য’র শহর রাঙামাটির দিকে কু -নজর পরেছে এই চক্রান্তকারীদের। পাহাড়ী বাঙালী সম্প্রীতির এই শহরে সংঘাত হানাহানি বন্ধ হয়ে গেছে। কিন্তু এই শান্ত সম্প্রীতি তে গা জ্বালা ধরেছে ব্যবসায়ী নামধারী ফুথপাট দখলদার রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান গংদের।
নানিয়ারচর উপজেলায় ২৩ জানুয়ারি সোমবার ভোরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সদস্যরা চাঁদার দাবিতে মালবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তার জের ধরে নানিয়ারচর থেকে ৫০ কিলোমিটার দুরে রাঙামাটি শহরে স্বাভাবিক যান চলাচল বন্ধ করে দিয়ে শহিদুজ্জামান মহসিন রোমানের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশের নামে মোটর সাইকেল ও সিএনজি ভাংচুর উদ্যোগ কতটুকু যৌক্তিক ?
---
জেলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বলেন, শহিদুজ্জামান মহসিন রোমান সাধারন চালক ও শ্রমিকদের ভুল বুঝিয়ে ফুসলিয়ে একত্র করে শহরে মোটর সাইকেল ভাংচুর, যানবাহন চলাচল বন্ধ করে জনসাধারনের চলাচলের বাঁধা সৃষ্টি করে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত না করে নানিয়ার চরের মতো অপ্রীতিকর কোন ঘটনা রাঙামাটি শহরে যেন না ঘটে তাদের নিজস্ব কার্যালয়ে সাধারন চালক শ্রমিকদের সতর্ক ও সচেতনতামুলক বা প্রতিবাদমুলক কর্মসুচি রাখতে পারতো, তা না করে মোটর সাইকেল ও সিএনজি ভাংচুর, রাঙামাটি - চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ করা, অরাজকতা সৃষ্টি সর্বোপরী জেলার আইন শৃংখলা পরিস্থিতি অবনতি করার নেতৃত্ব দেয়া কোনমতে যৌক্তিক ও আইনসিদ্ধ নয়। রাঙামাটি শহরের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, চালকরা প্রতিবাদ করতে চাইলে ঘটনাস্থলে গিয়ে অথবা রাঙামাটি শহরে সুষ্ঠুভাবে প্রতিবাদ করা যেত। শহরের আইন শৃংখলা বিঘ্ন ঘটিয়ে সাধারন শ্রমজিবীদের রাস্তায় নামিয়ে আনার যৌক্তিকতা নাই। শহিদুজ্জামান মহসিন রোমান মুলতঃ একজন ব্যবসায়ী সে কোন চালক বা শ্রমিক নয়।
---
রাঙামাটি শহরে তো ইউপিডিএফ এর কর্তৃত্বও চোখে পরেনা, তাহলে রাঙামাটি জেলা প্রশাসনের সামনে মোটর সাইকেল ও সিএনজি অটোরিক্সা ভাংচুর নিশ্চয় ভয়ানক ও অপ্রীতিকর কিছু ঈঙ্গিত করছে বলে সচেতন নাগরিক সমাজের এক প্রতিনিধি শংকা প্রকাশ করেন ।
রাঙামাটি শহরের স্থানীয়রা বলেন, শহিদুজ্জামান মহসিন রোমান একজন অপেশাদার চালক হয়ে সাধারন পেশাদার চালকদের নেতৃত্ব দিচ্ছেন ভাল কথা, ৫০ কিলোমিটার দুরে অপ্রীতিকর ঘটনায় স্থানীয় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে ঘটনা সামাল দেওয়ার সুযোগ না দিয়ে, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা না করে উল্টা শহরে নৈরাজ্য সৃষ্টি করা, মোটর সাইকেল ভাংচুর, যান চলাচল বন্ধ করা কোনমতে কাম্য নয়। শহিদুজ্জামান মহসিন রোমান সাধারন চালকদের নেতৃত্ব দিয়ে শহরের আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে নানিয়ারচরের ঘটনাকে প্রতিবাদ নয় বরঞ্চ পুরো জেলায় এধরনের ঘটনার বিষ্ফোরন ঘটানোর চেষ্টা করছেন। একটা ঘটনার জের ধরে আরেকটা অপ্রীতিকর ঘটনা কারোরই কাম্য নয়। অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে কোন সমাধান আশা করা যায়না। এতে জটিলতা বাড়েমাত্র। সাধারন মানুষ স্বাভাবিক জীবন যাপনের জন্য নৈরাজ্য সৃষ্টির চেয়ে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ শতভাগ গুরুত্ব দেয়।
---
এবিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাঙামাটি অটোরিক্সা চালক সমিতি, রাঙামাটি ট্রাক চালক সমিতি ও কার মাইক্রো শ্রমিক সমিতির সদস্যরা সোমবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসন প্রাঙ্গনে তাদের প্রতিবাদ সমাবেশে একটি মোটর সাইকেল প্রবেশ করায় তারা ক্ষুদ্ধ হয়ে মোটর সাইকেল ও অটোরিক্সা ভাংচুরের চেষ্টা চালায়। কিন্তু আমাদের পুলিশ সদস্যরা বাঁধা দেয়াতে বড় ধরনের ভাংচুরের ঘটনা থেকে রক্ষা পায়।

ওসি আরো বলেন রাঙামাটি শহরে এখন যাত্রীবাহি যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য ২৩ জানুয়ারি সোমবার ভোরে রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় চাঁদার দাবিতে মালবাহী ট্রাকে আগুন দেয় দুষ্কৃতিকারিরা, ঘটনার জের ধরে রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমানের নেতৃত্বে শহরের সমস্ত যানবাহন বন্ধ করে দিয়ে দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসন প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশের নামে একটি মোটর সাইকেল ও কয়েকটি সিএনজি অটোরিক্সা ভাংচুরের চেষ্টা চালায়।

প্রতিবাদ সমাবেশে রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি ট্রাক চালক সমিতির সভাপতি রুহুল আমিন, কার মাইক্রো শ্রমিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় চালক ও শ্রমিক উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)