শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিকের মোটর সাইকেলে ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টা
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিকের মোটর সাইকেলে ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টা
মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকের মোটর সাইকেলে ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টা

---বরগুনা প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.১৪মি.) সাংবাদিকের মোটর সাইকেলে ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টা করেছে একটি চক্র। গত ২৮ জানুয়ারি শনিবার রাত নয়টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে দৈনিক যায়যায়দিন ও বৈশাখী টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মিজানুর রহমানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।এ

ঘটনায় শনিবার রাতেই মিজানুর রহমান বরগুনা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। জানা গেছে শনিবার সন্ধ্যার পর মিজানুর বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে বঙ্গবন্ধু সড়কের তাঁর অফিসে যান। এ সময় তাঁর
মটরসাইকেল অফিসের সামনে রেখে অফিস
থেকে বের হয়ে শহরের ভিতর যান। রাত পৌনে নয়টার
দিকে মিজানুরের মুঠোফোনে একটি
ফোনকলের মাধ্যমে জানানো হয় “আপনার পিছনে শয়তান লেগেছে এবং আপনার মোটর সাইকেলে ইয়াবা রাখা আছে”। এ সংবাদ শোনার পর মিজানুর হতবাক হয়ে যান এবং তাৎক্ষনিক বরগুনা প্রেসক্লাবে তার সহকর্মীদের জানান। তারা দ্রুত তাঁর অফিসের সামনে এসে তার মোটর সাইকেল তল্লাসি করে দেখেন উইনসেটে সামনে পকেট টিস্যুর ভিতরে পলিথিন দিয়ে পেঁচানো ১৮পিচ ইয়াবা রাখা আছে। পরে বরগুনা
প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সাংবাদিকরা বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কাছে ১৮পিচ ইয়াবা জমা দেন এবং মিজানুরের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
মিজানুর রহমান সিএইচটি মিডিয়াকে বলেন, রাত পৌনে নয়টার দিকে আমার
মুঠোফোনে একটি কল আসলে জানানো হয় আপনার পিছনে শয়তান লেগেছে এবং
আপনার মোটর সাইকেলে ইয়াবা রাখা আছে। আপনি তাড়াতাড়ি তা সরিয়ে ফেলুন। এ সংবাদ শোনার পর আমি হতবাক হয়ে যাই এবং তাৎক্ষনিক বরগুনা প্রেসক্লাবে আমার সহকর্মীদের জানাই ।আমার সহকর্মীরা এসে দেখেন আমার মোটর সাইকেলের উইনসেটের ভিতরে টিস্যু প্যাকেটে পলিথিন দিয়ে মোড়ানো  ১৮পিচ রাখা হয়েছে। তিনি আরও বলেন,গত কয়েকদির ধরে খাদ্য বিভাগের এক কর্মকর্তার দূর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করায় ওই পক্ষটি আমার উপর ক্ষুদ্ধ ছিল।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ বলেন,একজন সংবাদকর্মীর মোটর সাইকেলে এভাবে ইয়াবা রেখে ফাঁসানো চেষ্টা ন্যাক্কারজনক  ঘটনা। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ
প্রশাসনের প্রতি দাবি জানান।
বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা কাদের বলেন, মিজানুর রহমান এ সংবাদ জানানো সাথে সাথে আমরা তার অফিসের সামনে আসি। তাৎক্ষনিকভাবে আমরা বরগুনা থানায় ১৮পিচ ইয়াবা জমা দেই এবং এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়। মিজানুরের প্রতি এ ধরনের ন্যাক্করজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি ।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ হোসেন বলেন,বৈশাখী টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মিজানুরের পক্ষ থেকে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেও খুজেঁ বের করার চেষ্টা চলছে। উল্লেখ্য বরগুনা খাদ্য বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়ম নিয়ে গত কয়েকদিন ধরে মিজানুর রহমান সংবাদ প্রকাশ করে আসছিল। ওই পক্ষটি তাঁর উপর ক্ষুদ্ধ ছিল।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)