শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নদী-খাল খননের ফলে বৃদ্ধি পাবে কৃষি উৎপাদন
প্রথম পাতা » প্রধান সংবাদ » নদী-খাল খননের ফলে বৃদ্ধি পাবে কৃষি উৎপাদন
মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদী-খাল খননের ফলে বৃদ্ধি পাবে কৃষি উৎপাদন

---

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মতো বিশ্বনাথের নদী-খাল পুনঃখননের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্ধ প্রদান করছেন। নদী-খাল পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। বাড়বে মাছের আশ্রয়স্থল। নদী-খাল খনন-পুনঃখননের ফলে বিভিন্ন স্থানে থাকা জলাবদ্ধ দূরীকরণের পাশাপাশি বৃদ্ধি পাবে কৃষি জমিতে সেচ প্রদানের সুযোগ সুবিধা। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র দক্ষ নেতৃত্বের ফলে উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রুপকল্প-৪১ বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার সমভাবে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি মঙ্গলবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের ‘বাউসী-ধরারাই গ্রাম’র মধ্য দিয়ে বয়ে যাওয়া ‘বাসীবিল-কালাচান্দের তলা’ পর্যন্ত ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে কাঁটাখাল’র ২ কিলোমিটার অংশে পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সিলেটের সার্বিক তত্ত্বাবধানে প্রায় সাড়ে ১৯ লাখ টাকা ব্যয়ে কাঁটাখাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। কাঁটাখাল পুনঃখনন সম্পন্ন হলে ‘বিলবন্দ হাওড়’র জলাবদ্ধতা দূরীকরণ হওয়ায় পাশাপাশি বৃদ্ধি পাবে অত্র অঞ্চলের কৃষি উৎপাদন। সার্বিকভাবে উপকৃত হবে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর-ওসমানী নগর উপজেলা’ জনসাধারণ। ফলে ওই কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে এলাকাবাসীর মনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এলাকার প্রবীন মুরব্বী ও আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা জিয়াউল ইসলাম জিয়া ও উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম মঞ্জু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সহ সভাপতি সমছু মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, দশঘর ইফপির মেম্বার চুনু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামসুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফুল্লাহ সিতাব, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিআইডিসির ইঞ্জিনিয়ার আবুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, মনির উদ্দিন মাস্টার, গয়াস মিয়া, লয়লু মিয়া, আনা মিয়া, আবদুল হাই, নূরুল ইসলাম, আবদুল মালিক, ফয়জুর রহমান, হাজী আবদুল কাদির, তৈয়ব আলী, বাবুল মিয়া, খয়রুল ইসলাম, আজফর আলী, অপু চৌধুরী, যুবলীগ নেতা তৈমুছ আলী, কামরুজ্জামান সেবুল, এনামুল হক এনাম, ইউসুফ আলী, নন্দ লাল বৈদ্য, আবদুল করিম, আলমগীর হোসেন, দশঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মুহিত চৌধুরী, ছাত্রলীগ নেতা মহসিন আহমদ, সেলিম মিয়া, কামরুল ইসলাম, রেদুয়ানুল করিম মাছুম, মিয়াদ আহমদ প্রমুখ।
এরপূর্বে শফিকুর রহমান চৌধুরী বাউসী গ্রামে এলাকার মহিলাদের কল্যাণে প্রতিষ্ঠিত ‘বাউসী সমবায় সমিতির পরিচিতি সভা ও ডাঃ রুহেল উদ্দিন’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাশেষে প্রবাসী আওয়ামী লীগ নেতা লয়লুছ খানের মায়ের কুলখানী ও দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমদ আলীর জাহাজার নামাজে উপস্থিত হন।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ