শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » দলীয় প্রতীকে প্রথম উপজেলা নির্বাচনে ওসমানীনগরে আলোচনায় যারা
প্রথম পাতা » প্রধান সংবাদ » দলীয় প্রতীকে প্রথম উপজেলা নির্বাচনে ওসমানীনগরে আলোচনায় যারা
মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলীয় প্রতীকে প্রথম উপজেলা নির্বাচনে ওসমানীনগরে আলোচনায় যারা

---
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) প্রথমবারের মতো দলীয় প্রতিকে সিলেটের ওসমানীনগরে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ মার্চ। সম্প্রতি নির্বাচন বিধিমালা সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনেও দলীয়ভাবে সম্পন্ন করতে বিধান করে নির্বাচন কমিশন। সেই বিধানের আলোকে সিলেটের ওসমানীনগর উপজেলাসহ দেশের তিনটি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলে শেষ সময় ৯ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ১০ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ। এদিন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, তফসিল ঘোষনার পরপরই নির্বাচনে প্রার্থীতা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। বিশেষত: সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে নির্বাচনী আলোচনায়। তাছাড়া দলীয় প্রতিকে নির্বাচন হওয়ায় প্রার্থীতা পেতে উর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে যোগযোগও শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এমনকি প্রার্থী হতে অনেকেই দৌঁড় ঝাপও শুরু করেছেন।
অপরদিকে,ওসমানীনগরে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের একাধিক প্রার্থী চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন। গত শনিবার রাতে সম্ভাব্য দলীয় প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীদের দলীয় মনোনয়ন সংগ্রহ ও আবেদন জমা নেয়া হয়। এতে চেয়ারম্যান পদে ১২ জন দলের কাছে দলীয় মনোনয়ন চান। ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ও আবেদন জমা দেন। অনেকে দলের সিদ্ধান্তের বা মতামতের ওপর নির্ভর করে প্রার্থী হবেন বলে মতামত জানিয়েছেন।
শনিবার রাতে ওসমানীনগর উপজেলা বিএনপির উদ্যোগে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনার অনুপস্থিতিতে তার সিলেটস্থ উপশহর বাসায় আসন্ন ওসমানীনগর উপজেলা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের লক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়।
এতে কমিটির প্রধান হলেন-নিখোঁজ ইলিয়াসের পত্নী তাহসিনা রুশদি লুনা, সদস্য উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেরাগ আলী, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসপিএম ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ মো. ইয়াহইয়া।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে পারে আলোচনায় রয়েছেন তারা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেচ্ছা সেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক ও ওসমানীনগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল।
চেয়ারম্যান পদে বিএনপি দলীয় মনোনয়ন পেতে পারে আলোচনায় রয়েছেন তারা হচ্ছেন -জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমরান রব্বানী, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রকিব, ভাইস চেয়ারম্যান উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক কাজী নুরুল হক, সহ-সাধারণ সম্পাদক গয়াছ মিয়া, বিএনপি নেতা আবদুল্লাহ মিছবা।
প্রসঙ্গত, ২০১৪ সালে ওসমানীনগর উপজেলা ঘোষনা হওয়ার পর এটিই প্রথম নির্বাচন। উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে- উমরপুর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উসমানপুর।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ