বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীতে ভাই ভাই ফার্ণিচার গ্যালারীর উদ্বোধন
ঈশ্বরদীতে ভাই ভাই ফার্ণিচার গ্যালারীর উদ্বোধন
ঈশ্বরদী প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মি.) ঈশ্বরদীর নতুন হাট মসজিদ সংলগ্ন কাঠমিল মোড়ে এতদঞ্চলের সেরা ও অত্যাধুনিক ‘ভাই ভাই ফার্ণিচার গ্যালারীর’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও ফিতাকেটে ফার্ণিচার গ্যালারীর উদ্বোধন করেন ব্যাংক এশিয়ার ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ আক্তার পান্না, শিল্পপতি আসলাম আলী মল্লিক,ধনাঢ্য ব্যবসায়ী নাহিদুল ইসলাম নোভেল,মিজানুর রহমান সরদার,শিক্ষক আমজাদ হোসেন,মিজানুর রহমান বাবু ও যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন।
উল্লেখ্য,ঈশ্বরদী এলাকার দেড় শতাধিক বিভিন্ন প্রকার ফার্ণিচার শো-রুম ও দোকানের মধ্যে ‘ভাই ভাই ফার্ণিচার গ্যালারী হলো সেরা ও অত্যাধুনিক। এখানে নিজস্ব ফ্যাক্টরীতে তৈরী বিভিন্ন প্রকার উন্নত মানের আকর্ষণীয় সোফা সেটসহ নানা প্রকার ফার্ণিচার ক্রেতাদের আকৃষ্ট করেছে।
উদ্বোধনের পর পরই তিন সেট সোফা বিক্রি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি