শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে পরিবহন ধর্মঘট চলছে: যাত্রী ভোগান্তি চরমে
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে পরিবহন ধর্মঘট চলছে: যাত্রী ভোগান্তি চরমে
শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে পরিবহন ধর্মঘট চলছে: যাত্রী ভোগান্তি চরমে

---

সিলেট প্রতিনিধি :: ( ৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪৪৪মি.) সিলেটের শাহজালাল উপশরের মেন্দিবাগ এলাকায় মাদকসহ দুই ট্রাক শ্রমিককে আটকে ঘটনায় পরিবহন শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়ার জের ধরে সিলেটে আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়ে তা এখনও চলছে।
ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শনিবার সকাল ১১টায় সিএইচটি মিডিয়াকে  জানান, সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা নগরীর চন্ডিপুলে পিকেটিং করছেন।
তিনি জানান, পিকআপ ড্রাইভারের সাথে অপ্রীতিকর ঘটনার জেরে পুলিশ মেন্দিবাগ মাইক্রোবাস অফিসে হামলা চালায়। এতে তাদের ৫ জন শ্রমিক গুরুতর আহত হন। কোতয়ালী থানার ওসি সোহেল আহমদের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
তিনি বলেন, শ্রমিকদের ওপর হামলা ও ওসির প্রত্যাহার দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। বিকাল ২টায় এ রিপোর্ট লেখার পর্যন্ত প্রশাসনের সাথে মালিকদের ধর্মঘট প্রত্যাহারের জন্য বৈঠক চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সুবহানীঘাট এলাকায় পিকআপ ভ্যানে (সিলেট-ন-১১-১৭৩৬) তল্লাশী চালিয়ে মদসহ তুরণ, লিটন নামের ২ শ্রমিককে আটক করে পুলিশ। এর জের ধরে রাত ৯টায় উপশহর পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা।
তখন পুলিশ সদস্যরা সেখানে এসে অবরোধ তুলে নেয়ার কথা বললেও তারা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়।
আহতদের মধ্যে রয়েছে-সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মানিক মিয়া, গুরুতর আহত মোশাহিদ আলী, মকবুল হোসন বাদল, সুলতান আহমদ, জামাল আহমদ, কামাল আহমদ, খালেদ, আলম, ফলিক, সোহাগ, সফিনুরসহ ১৫ জন।
খবর পেয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এ নিয়ে দু’পক্ষের সাথে কথা বলেন। এক পর্যায়ে রাতে তারা অবরোধ তুলে নেয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে কোতয়ালী থানার ওসির অপসারণ দাবিতে শ্রমিকরা ফের সড়ক অবরোধের সৃষ্টি করে এবং শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল আজ শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেন। তারা কতোয়ালী থানার ওসি সোহেল আহমদকে প্রত্যাহার ও আটক শ্রমিকদের মুক্তি না দিলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান।
এদিকে, শুক্রবার রাত ২টার দিকে শাহজালাল নতুন ব্রিজ থেকে সুবহানীঘাট, কুমারপাড়াসহ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাক এলোপাতাড়ি রেখে যানজট সৃষ্টি করে রাখা হয়। এ কারণে শাহজালাল ব্রীজ থেকে উত্তর দিকে কুমারপাড়া এবং দক্ষিণ দিকে বাবনা মোড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। তবে, রাতেই শ্রমিকরা রোজভিউ’র সম্মুখ থেকে অবরোধ তুলে নিয়েছেন।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার শাহ ফজলে আজিম পাটোয়ারি জানান, মদসহ দুই পরিবহন শ্রমিককে আটকের জের ধরে পরিবহন শ্রমিকরা মেন্দিবাগে সড়ক অবরোধের সৃষ্টি করে। এ সময় ডিবি পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ ঘটনাস্থলে গেছেন বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)