শিরোনাম:
●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » এক সাথে ঝিনাইদহ পৌর ভূমি অফিসের নয় কর্মচারীকে বরখাস্ত
প্রথম পাতা » অপরাধ » এক সাথে ঝিনাইদহ পৌর ভূমি অফিসের নয় কর্মচারীকে বরখাস্ত
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক সাথে ঝিনাইদহ পৌর ভূমি অফিসের নয় কর্মচারীকে বরখাস্ত

--- ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) ঝিনাইদহ শহর পৌর ভূমি অফিসের এক সাথে নয় কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা নিয়ে তোলপাড় সৃাষ্ট হয়েছে। কোন সরকারী অফিসের সবগুলো কর্মচারীকে এক সাথে সাময়িক বরখাস্ত করা দেশে এটাই প্রথম বলে অনেকেই মনে করেন। ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার রবিবার পৌর ভূমি অফিস পরিদর্শন করে যথা সময়ে অফিসে না পেয়ে তাদের বরখাস্ত করেন।

খবরের সত্যতা স্বীকার করে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘সেদিন সকাল ৯টা ১০ মিনিটে আমি অফিসে প্রবেশ করি। এর মধ্যে একজন পিয়ন ছাড়া কেউ উপস্থিত হননি। অফিসের তালা নিজে খুলি। প্রায় আধা ঘণ্টা ওই অফিসে অবস্থান করি। এই সময়ের মধ্যে অফিসে অন্য আর কেউ আসেননি।

পরে এলে সরকারিবিধি ১৯৮৫ মোতাবেক অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছি।’ সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্ত (বড় নায়েব), ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (ছোট নায়েব) ফখরুল ইসলাম, তপু রায়হান, রিনা সুলতানা, সাইদুজ্জামান, অফিস সহায়ক গোলাম মোস্তফা, হামিদুর রহমান, তোরাব আলী ও শরিফুল ইসলাম।
এদিকে এক সাথে সরকারী একটি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্তের আদেশটি ২২ ফেব্রুয়ারি বুধবার বিকালে জানাজানি হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জেলা প্রশাসক ঘটনার দিন হঠাৎ করেই সকাল ৯টার দিকে জেলা শহরের নতুন হাটখোলাসংলগ্ন ঝিনাইদহ পৌর ভূমি অফিসে আসেন এবং বড় নায়েবের চেয়ারে বসেন। তখন পিয়ন জয়নাল আবেদীন ঝাড়ু দিচ্ছিলেন। টানা ২০ মিনিট সেখানেই বসেছিলেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গসহ দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে বরখাস্তের পর বড় নায়েব কাইয়ূম মুক্তকে সদর উপজেলার হলিধানী ইউনিয়ন ভূমি অফিসে বদলির আদেশ দেওয়া হয়েছে। কার্যক্রম চলমান রাখতে পৌর ভূমি অফিসের চারজন যোগদান করেছেন।





আর্কাইভ