শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রচার না থাকায় জমছে না খাগড়াছড়ির বইমেলা
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রচার না থাকায় জমছে না খাগড়াছড়ির বইমেলা
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রচার না থাকায় জমছে না খাগড়াছড়ির বইমেলা

---মো. মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (১১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৪মি.) মেলা মানেই হাজারো দর্শনার্থীর আনাগোনা, হরেক রকম দোকানপাটের পসরা বেচাকেনার হাকডাক, সার্কাস সহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। কিন্তু বইমেলা একটু ভিন্নতর, লেখক পাঠকের মিলনস্থল। বিভিন্ন শ্রেণি পেশার পাঠক লেখকের আড্ডা এবং বই বেচাকেনায় প্রাণবন্ত হয়ে উঠে বইমেলা প্রাঙ্গণ।
পাঠকরা প্রিয় লেখকদের বই কিনেন নিজেদের জ্ঞান সমৃদ্ধ করতে আবার কেউ প্রিয়জনকে উপহার দিতে।
ভাষার মাস ফেব্রুয়ারি। আর এ মাসেই সারাদেশব্যপী করা হয় বইমেলার আয়োজন। পিছিয়ে নেই পার্বত্য জেলা খাগড়াছড়িও। প্রতিবছরের ন্যায় এবারো খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। বুধবার মেলার দ্বিতীয় দিন চললেও জমে উঠেনি বইমেলা প্রাঙ্গণ।
বিকাল চারটা থেকে মেলা শুরু হলেও রাত আটটা পর্যন্ত দেখা যায় তেমন কোনো পদচারণা নেই দর্শনার্থীদের। স্টল খুলে বসে আছেন দোকানিরা কিন্তু ক্রেতার দেখা নেই। অলস সময় কাটাচ্ছেন নিজেদের মধ্যে গল্প-গুজবে কেউ আবার সামাজিক যোগাযোগব্যবস্থা ফেইসবুকে ব্যস্ত। তথ্য অধিদফতরের আয়োজনে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে প্রামাণ্যচিত্র কিন্তু দেখার কেউ নেই।
এবার মেলায় স্থানীয় বিভিন্ন বই বিক্রি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠানের ২৫টি স্টল বসেছে। কয়েকটি স্টলের বিক্রেতাদের সাথে কথা হয়। তারা জানান, এভাবে চললে স্টলের খরচও উঠবে না।
আড্ডা বইঘরের আব্দুল কাইয়ুম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নতুন অনেক কালেকশান রয়েছে। তবে এবার খাগড়াছড়ির পর্যটন নিয়ে লেখা মীর মোহাম্মদ ফারুক’র লেখা “দার্জিলিং থেকে খাগড়াছড়ি” বইটি বিক্রি হচ্ছে।
খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিকা মিসেস রামু চাকমার সাথে কথা হয়, তিনি বইমেলার আয়োজনের প্রশংসা করেন এবং দর্শনার্থী বাড়বে বলে আশা প্রকাশ করেন।
গনি লাইব্রেরির মো. রাছেল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রতিবছর মেলায় স্টল দেন, তবে এবার মেলায় দর্শনার্থী কম হওয়ায় বেচাকেনাও কম হচ্ছে।
বর্ণমালা বইঘরের মো. মাইনউদ্দিন বলেন, বেচাকেনা কম হলেও এবার মেলায় শিশুদের জন্য লেখা বই, সোনামণিদের মজার ছড়া, ভয়ঙ্কর ভূতের গল্পসহ ইন্টারনেটে অর্থ আয়, গ্রাফিক্স ডিজাইন বেসিক এন্ড প্রাকটিক্যাল, রান্নার রেসিপি, এসমস্ত বইয়ের চাহিদা আছে।
মেলার বিষয়ে জানতে চাইলে জেলা শিল্পকলা একডিমীর সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আয়োজকদের দায়সারা কর্মকান্ডের কারণেই মেলায় দর্শনার্থী কম। এখনো প্রচার প্রচারণা চালালে প্রাণবন্ত হয়ে উঠবে বইমেলা।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)