শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে মাদকের ভয়াল থাবা
প্রথম পাতা » অপরাধ » প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে মাদকের ভয়াল থাবা
শুক্রবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে মাদকের ভয়াল থাবা

---

সিলেট প্রতিনিধি :: (১২ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) সিলেটের প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে ইয়াবার ভয়াল থাবায় ক্ষতবিক্ষত তরুন সমাজ।
একশ্রেণীর স্বার্থপর লোক রাতারাতি বড়লোক হতে এবং নিজেদের লিপ্সা চরিতার্থ করতে গড়ে তুলছে ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাজাসহ মাদকব্যবসার সিন্ডিকেট। আর এদের টার্গেটে পরিনত হচ্ছে জাতীর ভবিষ্যত তরুন সমাজ।

মূলত হেরোইন ব্যবসায়ীরাই এই উপজেলায় আধুনিক মাদক হিসেবে খ্যাত ‘ইয়াবা’ ছড়াচ্ছে। কুশিয়ারা নদী তীরবর্তী এলাকার চিহ্নিত এবং ভয়ঙ্কর কয়েকজন মাদক ‘গডফাদার’ এবার নতুন করে ইয়াবা ব্যবসায় নেমেছেন।
আর তাদের পুরনো ব্যবসা হেরোইন তো আছেই। তাদের পাশাপাশি পৌরশহরের আশপাশ এলাকার বেশ কয়েকজন যুবকও নতুন করে এই ব্যবসায় নেমেছে।

আর এসব মাদক ব্যবসায়ীদের মাদকে আসক্ত হয়ে বিপথগামী হচ্ছেন উপজেলার যুবক ও তরুণরা। যার জন্য তাদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাদের পরিবার। তবে এসব ব্যবসায়ীদের ধরতে জিরো টলারেন্সে রয়েছে প্রশাসন। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটকও করেছে প্রশাসন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, একসময় যারা হেরোইন বিক্রি করতো তারা এখন ইয়াবা বিক্রি করছে। বহনে সহজ, আধুনিক, সস্তা এবং দেশব্যাপী আলোচিত হওয়ায় বিয়ানীবাজারে দ্রুত বিস্তৃত হচ্ছে ইয়াবা। নিম্নমানের একেকটি ইয়াবা এখানে বিক্রি হচ্ছে সাড়ে ৩শ’ টাকায়। উন্নতমানের ইয়াবার মূল্য আবার ৬ শ’ টাকা। তবে উপজেলাজুড়ে নিম্নমানের ইয়াবাই বিক্রি হয় বেশী।

গত বছরের শেষের দিকে পৌরশহরের বলাই নামে আলোচিত এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসায় জড়িত অনেকের নাম জানায় সে। এছাড়াও ফতেহপুরের মনু, দাসগ্রামের বলকি, বৈরাগীবাজারের খশির এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শিব্বির এর স্ত্রী, ছেলে ও বোনসহ আরো অন্তত: ১০ জন লোক ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

সম্প্রতি (চলতি মাসের প্রথম সপ্তাহে) উপজেলার মোল্লাপুর ইউনিয়নের নাগেশ্বর রাস্তার মুখ থেকে ২৮ পিছ ইয়াবাসহ আবুল কালাম (৩৫) নামক এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধৃত ইয়াবা ব্যবসায়ী কালাম একই ইউনিয়নের মাজরকান্দি গ্রামের মনির আলীর পুত্র। এ এর আগে জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে পৌরশহরের আজির মার্কেট থেকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয় বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র রুহুল আমিন(২৭) কে। তার বিরুদ্ধেও মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও জানুয়ারীর প্রথম সপ্তাহে সিলেট-বিয়ানীবাজার সড়কের খশির সড়ক ভাংনী সেতুতে সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ শিব্বির আহমদ (৪৫) নামক একজনকে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ। ধৃত শিব্বির উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশিরবন্দ হাতিটিলা গ্রামের মৃত মখদ্দছ আলীর পুত্র। তাকেও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সিএইচটি মিডিয়াকে  বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছি। তিনি বলেন, ইয়াবা কিংবা যে কোন ধরণের মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। আমরা মাদক ব্যবসায় নিয়ন্ত্রনের চেষ্টা করছি। মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্সে।

এরপরও যারা এখনো মাদকের পাশাপাশি ইয়াবার ব্যবসা করছেন তাদেরকে কোন অবস্থাতেই ছাঁড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত ছিল এবং থাকবে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)