শুক্রবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাথরঘাটায় জাল নোটসহ আটক ১
পাথরঘাটায় জাল নোটসহ আটক ১
বরগুনা প্রতিনিধি ::(১২ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.)
বরগুনা পাথরঘাটায় ৬ হাজার টাকার জাল নোটসহ মো: আইউব আলী (৩২) নামে এক জনকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে পাথরঘাটা হাসপাতাল সড়কের মাজেদা ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আইউব আলী পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রামের মোশারফ হোসেন এর ছেলে।
তার কাছ থেকে উদ্ধার হওয়া জাল টাকা কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা
আবদুল্লাহ আল হিরা সিএইচটি মিডিয়াকে জানান, মোটরসাইকেল যোগে জাল টাকা নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা পাথরঘাটা হাসপাতাল সড়কে মাজেদা ক্লিনিকের সামনে থেকে মোটর সাইকেলের গতিরোধ করে।
এ সময়.মোটর সাইকেলের সিটের ভেতরে আঠা দিয়ে লাগানো ৫০০ টাকার ১২টি নোট পাওয়া যায়। প্রত্যেক নোটের নম্বর একই।
পাথরঘাটা থানা উপ-পরিদর্শক (এস.আই) কামাল হোসেন সিএইচটি মিডিয়াকে জানান, পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে ।





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২