শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা

---ষ্টাফ রিপোর্টার :: (১৪ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, বৃহত্তম এই কাপ্তাই হ্রদে জাক ও অবৈধ দখলদারদের কাছ থেকে রক্ষা করতে মৎস্য বিভাগ, প্রশাসন, জনপ্রতিনিধি’সহ সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জাকের মাধ্যমে যেভাবে দিন দিন মা মাছ ও পোনা মাছ নিধন করা হচ্ছে তাতে ভবিষ্যতে এ লেকে মৎস্য উৎপাদনে বিপর্যয় নেমে আসবে। সাধারণ জনগণের নৌ-চলাচলে বিঘ্ন হচ্ছে। তাই জাক অপসারণ ও হ্রদ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মৎস্য উন্নয়ন কর্পোরেশন, নৌ পুলিশ, জেলা প্রশাসন’সহ সকলকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। জেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে পরিষদের প্রতিটি সভায় প্রতিনিধি প্রেরণ না করে প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার আহ্বান রাখেন তিনি।

২৬ ফেব্রুয়ারি রবিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) আবু শাহেদ চৌধুরী, পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি পারভেজ আলী, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, বিএফডিসি’র ম্যানেজার কমান্ডার মোহাম্মদ আসাদুজাম্মান, (জি) এ এফডব্লিউসি, পিএসসি,বন বিভাগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, গণপূর্তসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটি সরকারী কলেজের প্রতিনিধি বলেন, কলেজের ছাত্রী হোস্টেলের অবকাঠামো নির্মাণ করা হয়ে গেছে। ফার্নিচার এলে চালু করা হবে। এছাড়া প্রশাসনিক ও একাডেমীক ভবনের কাজ প্রায় ৭০ভাগ সম্পন্ন হয়েছে।

মহিলা কলেজের প্রতিনিধ বলেন, কলেজের ডিগ্রী সেটআপ অনুযায়ী পদ সৃজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত আছে।

বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া কাপ্তাই হতে রাঙামাটি পর্যন্ত লাইন সংযোগ স্থাপনের কাজ চলছে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা বলেন, নদী ফায়ার স্টেশনের অংশ হিসেবে চলতি মাসের ১৬তারিখ ১টি ইঞ্জিনচালিত বোট পাওয়া গেছে। যার ফলে হ্রদের পাশ্ববর্তী এলাকায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণ করা অনেকটা সম্ভব হবে। এছাড়া কাউখালী উপজেলার ফায়ার স্টেশন ভবন এর কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই উদ্বোধন করা হবে। তিনি বলেন, বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণের কাজ চলছে। বাঘাইছড়িতেও ফায়ার স্টেশন বসানোর জন্য জমি চিহ্নিত করা হয়েছে।

মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর প্রতিনিধি বলেন, বিএফডিসি, নৌপুলিশ, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে চলতি মাসের ৪ হতে ২৪ তারিখ পর্যন্ত ১০৫টি জাক অপসারণ, অভয়াশ্রমের মধ্যে অবৈধভাবে মৎস্য শিকার করায় ৩জনকে আটক ও জাক ঘেরা অবস্থায় ১টি কেচকি জাল আটক করা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি জানান, বর্তমানে মাদার লেকটেটিং ও ৫টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলছে।

হেডম্যান এসোসিয়েশনের প্রতিনিধি মন্তব্য করেন, জাক অপসারণের বিষয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মিটিং করা গেলে আরো ফলপ্রসূ হতো।

এছাড়া সভায় উপস্থিত অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাবিপ্রবি’তে  জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)