বুধবার ● ১ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র তুমব্রু থেকে উদ্ধার: ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী
আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র তুমব্রু থেকে উদ্ধার: ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী
পলাশ বড়ুয়া, তুমব্রু থেকে ফিরে :: (১৭ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) ১ মার্চ বুধবার পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে পশ্চিমকুল গহীন পাহাড়ী এলাকা থেকে ৬টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-৭।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকা থেকে অস্ত্র লুটের ঘটনার মূল হুতা নুরুল আলম গ্রেফতার হয়। পরে তাকে নিয়েই র্যাব সদস্যরা অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে আজ দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব ও আনসার মহাপরিচালকের উপস্থিতিতে নাইক্ষ্যংছড়ি তুমব্রুতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১০ জানুয়ারি তুমব্রু থেকে ৩ জনকে আটক সহ ৫ টি অস্ত্র উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। আজ সর্বশেষ ৬টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের মধ্য দিয়ে এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।
অস্ত্র লুটের মূল নায়ক নুরুল আলম মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বাসিন্দা। ২০১৬ সালের ১৩ মে ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মুচনী এলাকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় এক দল দূর্বৃত্ত। এতে নিহত হন আনসার ক্যাম্পের কমান্ডার মো. আলী হোসেন। লুট করা হয় ১১ টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও ৬৭০ টি গুলি।
এ ঘটনায় জড়িত থাকার জন্য প্রথম থেকে রোহিঙ্গাদের দায়ী করা হয় র্যাব ও পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী।
পরদিন অজ্ঞাত পরিচয় ৩০/৩৫ জনের বিরুদ্ধে আনসার ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন।





কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ