শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ক্ষুদ্র জাতিস্বত্তার সাহিত্য সংস্কৃতি জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে: বীর বাহাদুর এমপি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ক্ষুদ্র জাতিস্বত্তার সাহিত্য সংস্কৃতি জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে: বীর বাহাদুর এমপি
বৃহস্পতিবার ● ২ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষুদ্র জাতিস্বত্তার সাহিত্য সংস্কৃতি জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে: বীর বাহাদুর এমপি

---ষ্টাফ রিপোর্টার :: (১৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিস্বত্তার সাহিত্য সংস্কৃতি জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। পাহাড়ের পিছিয়ে থাকা এসব জনগোষ্টীর কিছু আলোকিত মানুষ পার্বত্য সংস্কৃতিকে এতদুর এগিয়ে নিয়েছেন। তাদের অবদান অনস্বীকার্য। জীবদর্শায় এমন কিছু গুনীব্যাক্তিকে জেলা পরিষদ ও শিল্পকলা একাডেমি সম্মাননা দিয়েছে যা অনন্য দৃষ্টান্ত। এমন দৃষ্টান্ত আগামীতে সমাজের সাংস্কৃতিক ও ক্রীড়ার বিকাশে অনন্য প্রেরণা যোগাবে। তিনি বলেন, যে জাতি গুনীজনদের সম্মান দেয়না তারা কখনোই সম্মানিত হতে পারেনা, দেশও এগোতে পারেনা। তিনি সামাজিক মূল্যবোধ বজায় রাখতে নিয়মিত সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকান্ড অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশে রাঙামাটি শিল্পকলা একাডেমির নতুন ভবন নির্মার্ণে সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রকল্পে অর্ন্তরভুক্ত করতে পার্বত্য মন্ত্রনালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া রাঙামাটি জেলায় ক্রীড়াঙ্গণের প্রাণ ফিরিয়ে আনতে রাঙামাটি জেলা ফুটবল লীগ শুরুর জন্য ১০লক্ষ টাকা বরাদ্ধ দেওয়ার ঘোষনা দেন।

২ মার্চ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসমান্য অবদান রাখায় রাঙামাটির ১০জন গুনী ব্যক্তিত্বকে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে রাঙামাটি জেলা একাডেমি মিলনায়তনে গুনীজন সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি ৩৩৩-ম-৩৩ আসনের  সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি বেতারের উপস্থাপিকা শিখা ত্রিপুরা।
---রাঙামাটি সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন, পাহাড়ের গুনীজনদের খুজে বের করে শিল্পকলা একাডেমি ও পার্বত্য জেলা পরিষদ সম্মাননা জানিয়ে তারা নিজেরাই সম্মানিত হয়েছেন। এতোদিন ধরে নিরবে নিভৃতে যারা কাজ করে গেছেন সে আলোকিত মানুষগুলো পাহাড়ের সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছেন। তারা আজ যে স্বীকৃতি পেয়েছেন তাতে পাহাড়ের বসবাসরত সকল অধিবাসী আন্দন্দিত ও গর্বীত। তিনি গুনী সম্মাননা প্রদান প্রক্রিয়া অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পাহাড়ের সংস্কৃতিকে যারা লালন করে চলেছেন তাদের সম্মানিত করা নৈতিক দায়িত্ব। সে অনুভব থেকে জেলা পরিষদ সম্মাননা প্রদানে শিল্পকলা একাডেমিকে সহায়তা করেছে। তিনি বলেন, মানুষ সবসময় তার কর্মের স্বীকৃতি প্রত্যাশা করে। আর সে স্বীকৃতি তাকে সামনে অগ্রসর করে, উদ্দ্যেমি করে নতুন কাজের প্রেরণা যোগায়। তিনি সম্মাননা প্রাপ্ত প্রত্যক গুনীজন তাদের দীর্ঘ দিনের পরিশ্রমের সামান্যতম পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এবারের ২০১৫এর সম্মননা প্রাপ্ত গুনীজদের মধ্যে চারুকলায় রতিকান্ত তঞ্চঙ্গ্যা, যাত্রা শিল্পে নন্দ রাণী চাকমা, কন্ঠ সংগীতে ফনীন্দ্র লাল ত্রিপুরা, নৃত্যকলায় হুমায়ুন কবীর, যন্ত্র শিল্পে ধারশ মনি চাকমা ও ২০১৬এর সম্মননা প্রাপ্ত গুনীজনদের মধ্যে লোকসংস্কৃতিতে আনন্দলতা চাকমা, আবৃত্তিতে অঞ্জুলিকা খীসা, কন্ঠ সংগীতে অমর শান্তি চাকমা, নাট্যকলায় ঝিমিত ঝিমিত চাকমা ও যন্ত্র শিল্পে ঝুলন দত্তকে সম্মননা প্রদান করা হয়েছে।
পরে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অসমান্য অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ রাঙামাটির ১০জন গুনী জনকে সম্মাননা পদক দেয় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী।
পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সকল গুনী ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সাথে প্রত্যককে জেলা পরিষদ হতে ১০হাজার ও পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫হাজার মোট ৩৫হাজার টাকা দেওয়া হয়।
শেষে স্থানীয় নৃত্য ও সংগীত শিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ

আর্কাইভ