শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবশেষে সিলেট চিনলো আনন্দবাজার
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবশেষে সিলেট চিনলো আনন্দবাজার
শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে সিলেট চিনলো আনন্দবাজার

--- হাফিজুল ইসলাম লস্কর :: (২৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২২মি.) ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত সিলেট সংশ্লিষ্ট একটি সংবাদে সিলেট জেলার নামের জায়গায় জেলাটিকে বারবার ‘শ্রীহট্ট’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।
‘শ্রীহট্ট’ সিলেটের প্রাচীন একটি নাম হলেও পরিচয় হিসেবে এখন আর কোথাও এর প্রচলন নেই। এক দু’বার সিলেটের প্রাচীন নাম শ্রীহট্টের ব্যবহার হলে আপত্তির কথা নয়।

কিন্তু ওই সংবাদটিতে সিলেট নামটিকে পুরোপুরিই উপেক্ষা করা হয়েছে। জেলার ওসমানীনগরে পিতার হাতে দুই শিশুর হত্যার বর্ণনা দিয়ে ‘দুই শিশুপুত্রকে কী ভাবে খুন, ঘাতক বাবার স্বীকারোক্তি শুনলে শিউরে উঠবেন’ শিরোনামে তিনবারই জেলার নাম হিসেবে সিলেট নামের পরিবর্তে ‘শ্রীহট্ট’ নামটি লিখা হয়েছিল।

শুধু সিলেটের ক্ষেত্রে নয়, বাংলাদেশিদের নামের বানানের ব্যাপারে প্রায়ই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা। এটা তাদের একটা রীতিতেই যেনো পরিণত হয়ে গিয়েছিল। এ নিয়ে বেশ ক্ষুব্দ ও মনক্ষুণ্ন বাংলাদেশীরা।

গত বছরের অক্টোবর মাসে আনন্দবাজার চরম উদাসীনতার পরিচয় দিয়েছিল ঐতিহ্যবাহী জনপদ সিলেট’র নামের ক্ষেত্রে। তারা যেনো সিলেটকে চিনেই না।

সম্প্রতি ভারতের জনপ্রিয় শিল্পী সিলেটের বন্ধু কালিকাপ্রসাদের অকালে চলে যাওয়া এবং তার প্রেক্ষিতে তার এক বন্ধুর স্মৃতিচারণ বিষয়ক লেখাই আনন্দবাজারকে বেশ ভালভাবেই চিনিয়ে দিয়েছে পূণ্যভূমি সিলেটকে।

আনন্দবাজারে প্রকাশিত কালিকাপ্রসাদের বন্ধু সৌমিত্রশঙ্কর চৌধুরী’র লেখাটির শিরোনাম এরকম। ‘গর্ব করে বলত, আমি সিলেটি।’ এ লেখাটির একটি অংশে লেখক উল্লেখ করেছেন- ‘‘আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়। কলকাতায় গিয়ে অনেকেই যখন ‘সিলেটি’ পরিচয়ে অস্বস্তি বোধ করে, প্রসাদ সেখানে গর্বের সঙ্গে বলতেন, ‘‘আমি সিলেটি।’’

এর আগে বাংলাদেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আনন্দবাজার পত্রিকাটির প্রতিবেদনে বাংলাদেশী নামগুলো ভুল বানানে প্রকাশ পাচ্ছিল। জনপ্রিয় নামগুলোর বানানের ক্ষেত্রেও আনন্দবাজারের এ প্রয়াস প্রায়শই নিরানন্দ করে তুলেছে বাংলাদেশীদের, সেই সাথে সাথে সিলেটিদের।

অতীতে আনন্দবাজার বিশ্বব্যাপী জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার শেষাংশ মোর্তাজা, মাহমুদুল্লাহ রিয়াদকে ‘মামুদুল্লা’ লিখে ব্যথিত করেছে ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের।

গত বছরের অক্টোবর মাসে
এ ব্যাপারে সাংবাদিক সাঈদ চৌধুরী টিপু বলেন, আনন্দবাজার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। অবশেষে তারা দোহার ব্যান্ডের জনপ্রিয় শিল্পী কালিকাপ্রসাদের প্রয়াণের পর তার সৌমিত্রশঙ্কর চৌধুরী’র একটি লেখার মাধ্যমে সিলেটকে পুরোপুরি চিনতে পেরেছে। এতোদিন ধরে তাদের উদাসীনতা সিলেটবাসীসহ বাংলাদেশীদের ব্যথিত করেছে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)