শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ইটবোঝাই ট্রাক দোকানে
চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ইটবোঝাই ট্রাক দোকানে
রাউজান প্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৭মি.) চট্টগ্রাম রাঙামাটি সড়কের গহিরা এলাকায় ইটবোঝাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের একটি মুদির দোকানের ঢুকে পড়ছিল। সৌভাগ্যক্রমে দোকানে ঢুকে পড়ার আগে ট্রাকটি সামনে থাকা বড় একটি গাছে প্রচণ্ড আঘাত করে আটকে যায়। এত জীবনহানী থেকে কয়েকজন রক্ষা পেয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই ঘটনাটি ঘটেছে কুন্ডেশ্বরী এলাকায়। দোকানের লোকজন বলেছেন গাছটি না থাকলে ট্রাকটি দোকানের ভিতর ডুকে পড়তো। এরকম অবস্থা হলে কয়েকজনের প্রাণহানী হতো। স্থানীয়রা জানিয়েছে ইটবাহী ট্রাকটি (চট্টগ্রাম-ন-৪৫৩৭) শহরমুখি ছিল। হঠাৎ করে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সড়ক পাশের গাছটির উপর দিয়ে পড়ে। এসময় প্রচণ্ড আওয়াজে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। লোকজন ট্রাকের চালক হেলফারকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উল্লেখ্য যে, গত তিনদিনে ঘটনাস্থলের তিন’শ গজের মধ্যে তিনটি পৃথক সড়ক দুঘর্টনা ঘটেছে। তিন ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে।





রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত