বুধবার ● ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পোশাক শ্রমিক হত্যাকারী যুবকের যাবজ্জীবন
পোশাক শ্রমিক হত্যাকারী যুবকের যাবজ্জীবন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৬মি.) গাজীপুরে এক পোশাক শ্রমিককে হত্যার দায়ে মো. ফরহাদ হোসেন ওরফে মারুফ (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
১৫ মার্চ বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত ফরহাদ হোসেন ওরফে মারুফ গাজীপুর সিটি কর্পোরেশনের বারবৈকা এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
অফিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি সোহরাব ও শাহনাজকে বেকসুর খালাস দেন আদালত।
গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, বারবৈকা এলাকার মৃত মুক্তিযোদ্ধা নূরুল হক ভূইয়ার ছেলে মো. নিরু মিয়া ওরফে বিজয় (২৬) নগপাড়া এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন। নিরু মিয়া ওরফে বিজয় স্ট্যাম্পের মাধ্যমে ফরহাদ হোসেন ওরফে মারুফকে ৫০ হাজার টাকা ধার দেয় কয়েকদিনের মধ্যে টাকা ফেরত দেয়ার শর্তে। টাকা ফেরত চেয়ে তাগাদা দিলে নিরু মিয়াকে বিভিন্ন সময় হুমকি দিত মারুফ।
এক পর্যায়ে ২০১২ সালের ১০ মে ফরহাদ তার ভাই সোহরাব (২৮) ও বোন শাহনাজকে (৩৫) সঙ্গে নিয়ে নিরুদের বাড়িতে যায় এবং টাকা আনার জন্য স্ট্যাম্প নিয়ে তাদের তাদের সঙ্গে যেতে বলে। পরে নিরু স্ট্যাম্প নিয়ে আসামিদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। চার দিন পর বারবৈকা এলাকার একটি ডোবা থেকে নিরু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১১জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ দীর্ঘ শুনানীশেষে বুধবার আদালত সোহরাব হোসেন ও শাহনাজ বেগমকে মামলা থেকে বেকসুর খালাস ও ফরহাদকে দন্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামি পক্ষে ছিলেন এডভোকেট ড. শহিদউজ্জামান।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা