মঙ্গলবার ● ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » ঢাকা » তাঁতী লীগের সভাপতি নির্বাচিত হলেন সাধনা দাশ গুপ্তা
তাঁতী লীগের সভাপতি নির্বাচিত হলেন সাধনা দাশ গুপ্তা
ঢাকা প্রতিনিধি :: বাংলাদেশ তাঁতীলীগ যিনি তার সর্ব্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে আজকে বাংলাদেশের আওয়ামীলীগের অন্যতম সহযোগি সংগঠনের পরিনত করেছেন সেই অগ্নি কন্যা উখিয়ার অহংকার শ্রীমতি সাধনা দাশ গুপ্তাকে বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি নির্বাচিত করেছেন, বাংলার প্রাণ প্রিয় নেত্রী, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের প্রধান সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা।
গত রবিবার ১৯ মার্চ রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে বাংলাদেশ তাঁতীলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি হিসেবে শ্রীমতি সাধনা দাশ গুপ্তাকে মনোনীত করা হয়।
নবনির্বাচিত বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি শ্রীমতি সাধনাদাশ গুপ্তাসহ সারা বাংলার তাঁতীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধাানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞাতা ও শুভেচ্ছা জানিয়েছেন।





উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান