রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনা মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছেন
শেখ হাসিনা মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছেন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু ছাড়া কেউ দেশের কথা চিন্তা করে না। এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন যারা ইসলামের নামে নির্বিচারে মানুষ হত্যা করে তারা অমানুষ। সকল সন্ত্রাসী ও জঙ্গিবাদকে আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।
তিনি রবিবার ২৬ মার্চ দুপুরে মহান স্বাধীনতা ও দিবসে বিশ্বনাথ উপজেলা প্রশাসন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান।
এসসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, আওয়ামী লীগ নেতা রুনুকান্ত দে, সুফি সাছুল ইসলাম, মহব্বত আলী, আব্দুল মতিন, আবুল কালাম ফনিক, মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন, জহুর আলী মেম্বার, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুবলীগ নেতা সঞ্জিত আচার্য্য, ছাত্রলীগ নেতা শীতল বৈদ্য ও মিয়াদ আহমদ প্রমুখ।





রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা