রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ার বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়ার বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়া প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) বগুড়া গাবতলীর উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ রবিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি নাহীদ চৌধুরী সাইমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিডিবিএল ইনভেষ্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ভূতপূর্ব প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরী নান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা ফ্যামিলি প্লানিং সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক লুলু বিলকিস খানম, বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মো. গাজী তৌহিদুল আলম চৌধুরী সনি। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিনপাড়া ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল, প্রধান শিক্ষক আনওয়ারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকেন্দার আলী, মোহাম্মাদ আলী, সমাজসেবক মিজানুর রহমান, এনামুল হক, আনিছার রহমান, লিবন চৌধুরী। আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার রহমান, সামছুল হক, সাখাওয়াত হোসেন, বকুল মিয়া, ফরিদ উদ্দিন, রুবি বেওয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক রিংকু রানী দেবী। সহযোগিতায় ছিলেন শিক্ষক শাহাদত হোসেন, অরবিন্দ কুমার, ওবায়দুর রহমান, মোশাররফ হোসেন, আব্দুল হাকিম, সেকেন্দার আলী, রেজাউল করিম, হিফজুর রহমান, জিন্নাত তারজানা হালিম, খালেদা পারভীন প্রমূখ। শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ