শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় দুই সাংবাদিকের জামিন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় দুই সাংবাদিকের জামিন
মঙ্গলবার ● ১১ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় দুই সাংবাদিকের জামিন

---ষ্টাফ রিপোর্টার :: (২৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৩মি.) রাঙামাটিতে হয়রানী মূলক মামলায় জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও প্রধান সম্পাদক ও নকশী টিভি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন এবং সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক, সিএইচটি মিডিয়া টিভি ডটকম সম্পাদক ও সাপ্তহিক অনাবিল সংবাদের রাঙামাটি জেলা প্রতিনিধি সাংবাদিক জুঁই চাকমা। সাংবাদিক জুঁই চাকমা তার ২৮ মাসের শিশু সন্তানসহ ৯দিন হাজতবাস করেন।

১১ এপ্রিল মঙ্গলবার রাঙামাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জেলা দায়রা জজ মোহাম্মদ কাউছার দীর্ঘ শুনানী শেষে এ জামিন মঞ্জুর করেন। সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন ও জুঁই চাকমা’র পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট জুয়েল দেওয়ান, এডভোকেট দীপেন দেওয়ান ও এডভোকেট সৌরভ দেওয়ান।

উল্লেখ্য, চলতি বছর ১৭ জানুয়ারি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ স্থানীয় গনমাধ্যম কর্মীদের প্রতি বৈষম্য মুলক আচরনের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করায় নির্মল বড়ুয়া মিলন ও জুঁই চাকমা’র বিরুদ্ধে ২ ফেব্রয়ারি ৫৭(২) ধারায় মামলা দায়ের করেন রাঙামাটির একজন সাংবাদিক ।

২০ জানুয়ারি মহামান্য উচ্চ আদালতের আগাম জামিন নিয়ে রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে ২ এপ্রিল শুনানীর দিন রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসউদ্দীন খালেদ জামিন আবেদন না মঞ্জুর করে তাদের উভয়কে রাঙামাটি জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। পরে রাঙামাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করে ১১ এপ্রিল মঙ্গলবার শুনানির দিন বিজ্ঞ জেলা দায়রা জজ মোহাম্মদ কাউছার দীর্ঘ শুনানী শেষে এ জামিন মঞ্জুর করেন।

এসময় রাষ্ট্র পক্ষের পিপি ছিলেন এডভোকেট মোহাম্মদ রফিক।

---এদিকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও প্রধান সম্পাদক সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন এবং সিএইচটি মিডিয়া টিভি ডটকম সম্পাদক ও প্রকাশক  সাংবাদিক জুঁই চাকমা’র মামলা বিষয়ে খোঁজ খবর নিতে রাজধানী থেকে রাঙামাটিতে ছুটে আসেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সিনিয়র যুগ্ম সম্পাদক আসন্ন নির্বাচন২০১৭ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকমুনুর জামান রনি। তিনি গত ১০ এপ্রিল সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন ও সাংবাদিক জুঁই চাকমা’র সাথে রাঙামাটি জেলা কারাগারে গিয়ে দেখা করেন।

এসময় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সত্যপ্রিয় চাকমা ও নির্বাহী সদস্য ডা. শংকর কান্তি দাশ প্রমুখ রোকমুনুর জামান রনি সাথে ছিলেন। জামিন প্রক্রিয়ায় অংশ নিতে ৯ এপ্রিল থেকে তিনি রাঙামাটিতে অবস্থান করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)