শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
রাঙামাটি, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্যাস না পাইলে ভোট দেবনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্যাস না পাইলে ভোট দেবনা
শনিবার ● ১৫ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্যাস না পাইলে ভোট দেবনা

---হাফিজুল ইসলাম লস্কর :: (২ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৪২মি.) অপার নৈসর্গিক সৌন্দর্যের লীলাভুমি সিলেট, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি সিলেটকে নিয়ে সিলেট বাসীর স্বপ্নের অন্ত নেই। আল্লাহ তায়লার অশেষ মহিমায় মহিমান্বিত এই সিলেটে কি নেই। তেল, গ্যাস, চা, বৈদেশিক মুদ্রা, পর্যটন শিল্প, নান্দনিক শপিংমল, বড় বড় অট্রালিকা সর্বপরি সবুজের সমারোহ সবই আছে এই সিলেটে। নেই শুধু সুষ্ট পরিকল্পনা এবং নিজেদের আধিকার আদায়ে গনসচেতনতা। সিলেট বাসীর আন্দোলনের ফসল সিলেট বিভাগ। নব্বই এর দশেকে সিলেট বিভাগ আন্দোলনে সিলেট গণদাবি পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ত্যাগের বিনিময়ে সিলেটবাসী তাদের নায্য দাবী আদায় করে নিয়েছিল। তার পরে বাংলাদেশে আরও অনেক বিভাগ হয়েছে, কিন্তু তাদের এত ত্যাগ স্বীকার করতে হয়নি। সিলেটবাসীরা ত্যাগের ক্ষেত্রে সবার আগে-কিন্তু বিনিমনে পায়নি কিছুই। সিলেটিরা নানা সমস্যায় জর্জরিত। গ্যাস, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা সর্ব ক্ষেত্রে সিলেট পিছিয়ে। সিলেটের গ্যাস নিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে অথচ সিলেটবাসী সেই আদিম পদ্বতিতে রান্নার কাজ চালিয়ে যাচ্ছে। ২৫ বৎসর আগে কৈলাশটিলা গ্যাসক্ষেত্র থেকে যখন বড় বড় পাইপ দিয়ে সিলেটের গ্যাস অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল, তখন সিলেটিদের বলা হয়েছিল যে পর্যায়ক্রমে সিলেটের সর্বত্র গ্যাস সংযোগ দেওয়া হবে। এক এলাকার সম্পদ অন্য এলাকার উন্নয়নে ব্যবহৃত হবে এতে কারও আপত্তি নাই, কিন্তুু যে মানুষটি তার একমাত্র অবলম্বন একখন্ড জমি তা দিয়ে দিল দেশের জন্য, যার বাড়ীর মধ্যখান দিয়ে বড় গর্ত করে, ফসল নষ্ট করে গ্যাস নিয়ে যাওয়া হচ্ছে অথচ তাকে একবেলা রান্না করার জন্য টোকাই এর মত লাকড়ী কুড়াতে হচ্ছে- তার জন্য কি একটু করুনা হয়না ? গ্যাস সংযোগ পাওয়া এখন আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কি। বাংলাদেশ সরকার বাসা বাড়ীতে গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে। কোন দেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত থাকে , জনগণের ভোটে যখন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সেই সরকার কেবলই যে কোন সিদ্বান্ত নেবার আগে দেশের জনগণের অধিকার ও সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে থাকে। বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্তে শতকরা কত ভাগ লোক উপকৃত হবে তার সঠিক পরিসংখ্যান আমাদের জানা নেই, তবে এতটুকু বলতে পারি যে, গুটি কয়েক শিল্পদ্যোক্তার জন্য বৃহৎ জনগোষ্টীকে সুবিধা বঞ্চিত করা কতটা যুক্তিযুক্ত তা বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিলাম। বিদ্যু প্রতিমন্ত্রী তো বলেই দিয়েছেন যে যাদের গ্যাস সংযোগ রয়েছে তাদের গ্যাস সংযোগ ও বন্ধ করে দেওয়া হবে। বাঙ্গালীরা ইংরেজ ও পাকিস্তানীদের পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসনেও নিজ দেশীয় নব্য রাজাকারদের থেকে মুক্ত হতে পারছেনা। কল-কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ প্রত্যেক বাংলাদেশীর প্রাণের আকুতি কারন বিশেষ করে গার্মেন্টস শিল্প বর্তমানে আমাদের অর্থনীতির মুল চালিকাশক্তি। কিন্ত সাধারন জনগনকে বঞ্চিত করে একটি গোষ্টীর স্বার্থ রক্ষা কোন জনকল্যাণকর সরকারের কাজ নয় এবং সেই সরকারকে জনগনের সরকার বলা যায় না। সরকার চাইলে শিল্পের জন্য আলাদা গ্যাস আমদানী করে প্রয়োজনে ভুর্তুকী দিয়ে রুগ্ন শিল্প কারখানা বাচিয়ে রাখতে পারে। আর আমাদের দেশে অনেক শিল্পপতি রয়েছেন যারা নিজ উদ্দোগে গ্যাস আমদানী বা গ্যাসক্ষেত্র পরিচালনার ক্ষমতা রাখেন। সরকার শুধু আমলাতানত্রিক জটিলতা দুর করে ব্যবসায়ীদেরকে আস্থার ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করলে শিল্পের জন্য গ্যাস আমদানীতে বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোক্তার অভাব হবে না। কারন পুরো বিনিয়োগটাই ব্যাবসায়ীরা তাদের লাভ্যাংশ থেকে পুষিয়ে নিতে পারেন, কিন্ত একজন সাধারন মানুষ কে গ্যাস সিলিন্ডার ব্যবহারে যে জটিলতা, হয়রানি, মজুতদারী ও লাগামহীন মুল্য বৃদ্ধি করে সংকট সৃষ্টি সহ নানা ভোগান্তির শিকার হতে হয়, তার প্রতিকার পাওয়ার বা ক্ষতি পুষিয়ে নেবার কোন জায়গা নেই। পুঁজিবাদী ব্যবস্থা আমাদের সমাজে রন্দ্রে রন্দ্রে প্রবেশ করেছে। আসলে সব কিছুর মূলে রয়েছে উচ্চবিত্তের স্বার্থ সংরক্ষন।
গ্যাস আমাদের জাতীয় সম্পদ, আর এ সম্পদ রক্ষনাবেক্ষনের জন্য সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনি সাধারন জনগনের ও অনেক দয়িত্ব রয়েছে। গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। গ্যাসের মুল্য মিটার দিয়ে নির্ধারণ করা হয় না বিধায় ২৪ ঘন্টা চুলায় আগুন জ্বালানো থাকবে, একটি প্রবাদ আছে “সরকারী মাল, দরিয়া মে ঢাল” এ ধরনের মনোবৃত্তি আমাদের সমাজে কাজ করে, তা পরিহার করে সরকার ও জনগনকে একসাথে কাজ করতে হবে। সরকার প্রয়োজনে বিদুৎ এর মত মিটার লাগিয়ে গ্যাসের সদ্ব্বব্যবহার নিশ্চিত করতে পারে। কিন্ত কোন অবস্থাতেই গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত নয়।
সিলেটবাসীকে নিজেদের দাবী দাওয়ার ব্যাপারে সচেতন, ও সোচ্চার হওয়ার আকুতি জানিয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এ আন্দোলনে সকল প্রবাসীদের অগ্রনায়কের ভুমিকা পালন করার আহবান জানিয়েছেন। প্রবাসীরা তাদের সারা জীবনের কষ্টার্জিত সঞ্চিত অর্থ দিয়ে তৈরী স্বপ্নের বাড়ী আজ দুংস্বপ্নের কারন হয়ে দাড়িয়েছে। দল মত নির্বিশেষে সিলেটবাসীকে নিজেদের অধিকার আদায়ে ঝাপিয়ে পড়তে হবে। সরকার পরিচালনায় সিলেটী নেতা- নেত্রীর অংশীদারিত্তের কখনও অভাব ছিল না, এখনও নেই।
বর্তমান অবস্থায় সিলেটবাসীর জন্য জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবার মত একজন নেতার প্রয়োজন, যিনি সিলেটবাসীর মনের ভাষা বুঝতে পারেন, যার স্পর্শে ঐতিহ্যবাহি সিলেট হবে আলোকিত।
সিলেটবাসী আধুনিক সিলেটর রুপকার, সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম জনাব আব্দুস সামাদ আজাদ ও অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বড়ই শুন্যতা অনুভব করছে। বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটের সুযোগ্য সন্তান , তাকে নিয়ে আমরা গর্ব করি। আশা করব তিনি সিলেটের এই বড় বড় দালান গুলোর দিকে সুহ্রদ দৃষ্টি দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিলেট তথা গোটা বাংলাদেশের গ্যাস সমস্যার সমাধান করবেন। নইলে সময়ের বিবর্তনে মানুষ তার নায্য পাওনা আদায়ে কঠিন সিদ্বান্ত নিতে বাধ্য, যা সিলেটের আকাশ বাতাসে ধ্বনিত হচ্ছে। সিলেটবাসী বলতে শিখেছে “ গ্যাস না পাইলে ভোট দেবনা”।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)