শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু
রবিবার ● ১৬ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৪০মি.) গাজীপুরের কালীগঞ্জে আব্দুল মালেক (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

পুলিশ ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১৫ এপ্রিল শনিবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মালেক উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত আকবর আকন্দের ছেলে। তিনি স্থানীয়ভাবে টিউবওয়েল বসানোর কাজ করতেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, নিহতের ছোট ভাই আবুল কাশেম শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মালেকের ঘরে ঢুকে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় মালেক ঝুলে আছেন। কাশেমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম মালেকের ঝুলন্ত লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আবুল কাশেম জানান, গত ১২ এপ্রিল বিকেলে একই গ্রামের শরীফ ড্রাইভারের ছেলে বদিকে মালেকের স্ত্রী রানুর ঘরে দেখতে পান। এ সময় বদি দৌড়ে পালিয়ে যান। উত্তেজিত মালেক এ ঘটনায় স্ত্রীকে মারধর করেন। স্ত্রী বাবার বাড়ি চলে যান।

পরে তার শ্বশুর চাঁন মিয়া বাদী হয়ে মালেকের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। সে অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে পুলিশ মালেকের বাড়ি যায়। ওই সময় মালেক বদি, জালাল ও মারফতের ব্যাপারে মৌখিক অভিযোগ করেন। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন খোকনকে মিমাংসার দায়িত্ব দিয়ে পুলিশ চলে আসে। পরে সন্ধ্যায় তারা তিনজনসহ বদির ভাই লুৎফর মিলে মালেককে মারধর করে। এরপর রাতেই ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।

তিনি আরো বলেন, বদির সঙ্গে তার ভাবি রানু বেগমের প্রেমের সম্পর্ক ছিল। আর এ ঘটনা ধামাচাপা দিতেই তারা পরিকল্পিতভাবে মালেককে হত্যা করেছে। ঘটনার সময় মালেকের ঘরের দরজা খোলা ছিল। কেউ ঘরের ভেতরে আত্মহত্যা করলে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেওয়ার কথা।

ভাই হত্যার বিচার চেয়ে এ ব্যাপারে তিনি কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

ইউপি সদস্য সরোয়ার হোসেন খোকন জানান, এ ঘটনা তিনি লোক মুখে শুনেছেন। পুলিশ যাওয়ার পরে বিষয়টি মিমাংসার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। শনিবার সকালেই বসার কথা ছিল। কিন্তু এর আগেই মালেকের আত্মহত্যার খবর শুনলাম।

এসআই রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্ত্রী বা স্থানীয়দের মারধরের ঘটনার অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)