শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দের সাথে সহকারী কমিশনারের মত বিনিময়
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দের সাথে সহকারী কমিশনারের মত বিনিময়
সোমবার ● ২৪ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দের সাথে সহকারী কমিশনারের মত বিনিময়

---চাটমোহর প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩১মি.) ২৪ এপ্রিল সোমবার বিকালে চাটমোহরের সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সাথে প্রমথ চৌধুরীর বসত ভিটা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ পরবর্তী করণীয় বিষয়ে মত বিনিময় সভা করেছেন।

সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক প্রভাষক ইকবাল কবীর রনজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

এসময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক ও চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, নাট্য ব্যক্তিত্ব ইশারত আলী, সংগঠনের সহ সভাপতি শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলী হায়দার সরদার, সহঃ অধ্যাপক মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক আলতাব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় প্রভাষক আব্দুস সালাম, প্রভাষক আব্দুল মজিদ, প্রভাষক বাবুল আকতার, প্রভাষক সৌমিত্র কর্মকার শিল্টু, সহঃ অধ্যাপক অশোক কুমার, সাংবাদিক আব্দুল লতিফ রনজু, এম এ আলীম আব্দুল্লাহ, বিপ্রদাস, গীতিকার মহিতোষ পাল, গীতিকার মোহাইমিনুল হালিম, আব্দুল মমিন মাষ্টার, ইউনুস আলী, সোহেল রানা, রাশেদুল ইসলাম হিমু, লিটন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ লেখকের পৈত্রিক ভিটা দখলমুক্ত করায় জেলা প্রশাসক রেখারানী বালো, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রমথ চৌধুরীর উদ্ধারকৃত পৈত্রিক ভিটার সীমানা নির্ধারণ পূর্বক প্রাচীর নির্মান, লাইব্রেরী প্রতিষ্ঠা, প্রমথ চৌধুরীর নামে মেলা চালু করা, বাসষ্ট্যান্ড এলাকায় প্রমথ চৌধুরীর জীবনী সম্বলিত সাইনবোর্ড স্থাপনসহ উক্ত স্থানে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল পাবনা জেলা প্রশাসন ও চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রমথ চৌধুরীর বেদখল হওয়া পৈত্রিক ভিটা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন যাবত প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ বাড়িটি উদ্ধার পূর্বক লেখকের স্মৃতি সংরক্ষণ ও প্রমথ চৌধুরীর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানিয়ে আসছে।





আর্কাইভ