শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভাসমান বেঁদে পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ
ভাসমান বেঁদে পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ
সিলেট প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মি.) সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী ব্রীজের পাশে বেশ কয়েক বছর থেকে অস্তায়ীভাবে বসবাস করছেন প্রায় ৩০ টির ও বেশি বেদে পরিবার । ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে ২৮ টি ভাসমান বেঁদে পরিবারের মধ্যে সিলেট জেলা পুলিশ সুপার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সারীঘাট সরুফৌদ এবং সারী ব্রীজের নিচে ভাসমান অবস্থায় বাসবাস করে আসা ২৮ টি বেঁদে পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে জৈন্তাপুর উপজেলায় ভাসমান অবস্থায় বাসবাস করে আসা বেঁদে সম্প্রদায়ের লোকজনেরা কর্মহীন হয়ে অর্ধাহারে অনাহানে দিন যাপন করছে। তাদের অসহায়ত্তের কথা বিবেচনা করে সিলেট জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান খাদ্য সামগ্রী নিয়ে ছুটে আসেন তাদের পরিবারে এসময় তার উপস্থিতি দেখে বেঁদে পরিবারগুলোতে নেমে আসে আনন্দ।
খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার আবুল হাসানাত, এডিশনাল পুলিশ সুপার ড. আখতারুজ্জামান বসুনিয়া, এএসপি জৈন্তাপুর সার্কেল আমিনুর রহমান, এএসপি গোয়াইনঘাট সার্কেল মতিয়ার রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবির, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন,
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) মো. জাহিদ আনোয়ার, টিএসআই দেলোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যাক সদস্য এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে বেঁদে সরদার ইমান আলী ও স্বর্পরাজ জুয়েল মিয়া বলেন- আমাদের কথা কেউ বিবেচনা করে না কিন্তু পুলিশ সুপার শত কিছুর পর আমাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে আমাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে আসে আমাদের পরিবারের লোকজনের মধ্যে আনন্দ বয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। আমরা তার এ উপকার সারা জীবন স্মরণ রাখব।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)