সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষা সপ্তাহ উপলক্ষে বগুড়ায় সনদপত্র বিতরণ
শিক্ষা সপ্তাহ উপলক্ষে বগুড়ায় সনদপত্র বিতরণ
বগুড়া প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) জাতীয় শিক্ষা সপ্তাহ ও শৃজনশীল মেধা অন্বেষন-২০১৭ এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ৭ মে রবিবার বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে মাধ্যমিক হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউএনও মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার টিএম আব্দুর হামিদ। প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মজনুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাজ্জাদ জাহিদ, সৈয়দ আহম্মেদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, অধ্যক্ষ রেজাউল বারী, ছাত্র তৌফিকুর রহমান প্রমূখ। শেষে প্রধান অতিথি উপজেলার “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান” হিসেবে সৈয়দ আহম্মেদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, সুখান পুকুর এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মজনু ও দূর্গাহাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল শাকুরকে এবং “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান” হিসেবে সৈয়দ আহম্মেদ কলেজ, গাবতলী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও গাবতলী আলিম মাদ্রাসাকে ক্রেষ্ট পুরস্কার দেন। এছাড়াও অতিথিবৃন্দ শ্রেষ্ঠ ছাত্রছাত্রীদের মাঝে শৃজনশীল মেধা অন্বেষন-২০১৭ এর পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা