শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে নব-নির্মিত ব্রিজের উদ্বোধন
বিশ্বনাথে নব-নির্মিত ব্রিজের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪৯মি.) সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরে বিগত সরকারের ৫বছরের চেয়ে আমার ৩বছরে বেশী উন্নয়ন হয়েছে। আগামী ২বছরে আরো উন্নয়ন হবে। এম.ইলিয়াস আলী ও শফিকুর রহমান চৌধুরী বিগত সময়ে সরকারী দলের এমপি হয়ে কতটুকু উন্নয়ন করেছেন, আর আমি বিরোধী দলের এমপি হয়ে কি উন্নয়ন করেছি তা আপনাদের দেখার বিষয়। তিনি বলেন, জয় পরাজয় বড় কথা নয়, নির্বাচনের মাঠে আছি মাঠেই থাকতে চাই। এমপি থাকি আর নাই থাকি মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাবো। আমার এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে, সেই সুযোগকে জনগণের সহযোগীতায় কাজে লাগাতে চাই। তিনি ১২ মে শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের সোনাপুর মরা খালের উপর প্রায় ১৬ লাখ টাকা ব্যায়ে নব-নির্মিত ব্রিজের উদ্বোধন শেষে সোনাপুর-পালওগাঁও গ্রামাবাসী আয়োজিত ‘উন্নয়ন শীর্ষক আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকার মুরব্বি এম এ মান্নান খানের সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা রুবেল আহমদ আফজালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সহল আল রাজী চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাবে যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন ও সাবেক ইউপি সদস্য গয়াছ মিয়া।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আলী আছকর খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাছুম আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সিরাজ আহমদ।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ইউপি সদস্য গৌছ আহমদ বাবুল, ফজলুল হক ও রিতা রানী বৈদ্য প্রমুখ।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)