সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার
কালীগঞ্জে সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫১মি.) গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের প্রায় ৬ মাস পর বন্ধুর বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কাল ছাড়াও একটি টি-শার্ট এবং একটি প্যান্ট উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সাখাওয়াত হোসেন (২৯)। তিনি উপজেলার বাহাদুরসাদী গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করতেন।
১৫ মে সোমবার সকালে সাখাওয়াতের লাশ উদ্ধারের পর জামাকাপড় দেখে পরিবারের সদস্যরা শনাক্ত করে।
অভিযুক্ত ওই বন্ধুর নাম হুমায়ুন। উপজেলার দক্ষিণবাগ এলাকার আলী আফসার ভাড়ারির ছেলে তিনি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত হুমায়ুনের মা, বাবা, মামা, মামীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার পংঙ্কজ দত্ত জানান, গোপন সংবাদে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হুমায়ুনের বাড়ির পূর্ব পাশে তার চাচা মোশাররফ ভাড়ারির সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়।
পরে তার পরিবারের লোকজন নিহতের জামাকাপড় দেখে সাখাওয়াতকে শনাক্ত করেন।
স্থানীয়রা জানায়, সাখাওয়াত নিখোঁজের তিন দিন পর জিজ্ঞাসাবাদের জন্য তার বন্ধু হুমায়ুনকে আটক করে থানায় নেয়া হয়েছিল। পরে থানা থেকে ছাড়া পেয়ে তিনি আত্মগোপনে চলে যান।
নিহতের মামা বাদল মিয়া জানান, গত বছরের ১৬ নভেম্বর রাত ৮টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাখাওয়াত হোসেন। পরদিন স্থানীয় জাঙ্গালিয়া ইউনিয়নের গাধাইয়া গ্রাম থেকে সাখাওয়াতের মোটরসাইকেলটি পাওয়া যায়। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল নম্বরে ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের পর ১৮ নভেম্বর সাখাওয়াতের স্ত্রী আয়েশা আক্তার (২৪) বাদী হয়ে সাখাওয়াতের বন্ধু স্থানীয় হুমায়ন, কাইয়ুম এবং নাজমুলসহ কয়েকজনের নামোল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি সাধারণ (নং ৫৯৬) ডায়েরী করেন। এরপর তখন পুলিশ হুমায়ুনসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদশেষে তাদের ছেড়েও দেয়। সাখাওয়াত হোসেন জামালপুর-বাহাদুরসাদী রুটে মোটরসাইকেলে করে যাত্রী বহন করতো। সাখাওয়াতের স্ত্রী ছাড়াও লামিয়া (৪) নামের একমাত্র মেয়ে রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সাখায়াত হোসেন ও হুমায়ুন দুই বন্ধু ছিল। তারাসহ কয়েকজন এলাকা মাদক ব্যবসা করতো। মাদক ব্যবসার বিরোধীতার জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারণা ওই পুলিশ কর্মকর্তার। হুমায়ুন পলাতক থাকলেও পুলিশ তার মা-বাবা এবং মামা-মামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ধরে নেয়া হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা