সোমবার ● ২২ মে ২০১৭
প্রথম পাতা » ঢাকা » শফিউল আলম প্রধানের ইন্তেকালে ইসলামিক পার্টির শোক প্রকাশ
শফিউল আলম প্রধানের ইন্তেকালে ইসলামিক পার্টির শোক প্রকাশ
ঢাকা প্রতিনিধি :: (৮ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৯মি.) ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও জাগপার সভাপতি জননেতা শফিউল আলমের প্রধানের আকষ্মিক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান জনাব আবু তাহের চৌধুরী এবং দলের প্রধান সমন্ময়কারী ও যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মাহমুদুল হাসান।
২২ মে সোমবার একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শফিউল আলমের প্রধানের ইন্তেকালে দেশবাসী একজন সৎ সাহসী ও দেশপ্রেমিক রাজনৈতিককে হারালো। তিনি সর্বদা শোষন ও জুলুমের বিরুদ্ধে ছিলেন সোচ্চার কণ্ঠ। আধিপত্যবাদ ও সাম্রজ্যবাদ বিরোধী সংগ্রামে তার অবদান চির স্মরনীয় হয়ে থাকবে। বর্তমান অবৈধ সরকারের একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে তিনি নেতৃত্বের সম্মুখ ভাগে ছিলেন। তিনি সকল প্রকার ভয়-ভীতি, লোভ-লালসার উধের্ব থেকে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মুল্যোবোধের আলোকে সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি আমরন সংগ্রাম করেছেন। তার কর্মকান্ড দেশপ্রেমিক বিপ্লবীদের প্রেরনা যোগাবে।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে অপর এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামিক পার্টি-ঢাকা মহানগরীর সভাপতি ও পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান এড. মো. এজাজ হোসেন এবং যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও জাগপার সভাপতি জননেতা শফিউল আলমের প্রধানের আকষ্মিক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেছেন- শফিউল আলম প্রধান স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে অকুতোভয় সৈনিক ছিলেন। তিনি সকল প্রকার ভয়-ভীতি, লোভ-লালসার উধের্ব থেকে ইসলামী মূল্যবোধে ও জনস্বার্থে ঐতিহাসিক অবদান রেখে গেছেন।
নেতৃবৃন্দ আরো বলেন, তিনি (প্রধান) রাজপথে বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনের অগ্রসেনানী ছিলেন। তিনি কখনো ষড়যন্ত্র ও চক্রান্তের কাছে কখনো মাথানত করেননি। তিনি বর্ণাঢ্য ও রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি হুলিয়া, হামলা-মামলা এবং কারা নির্যাতন তাকে কখনো নিজস্ব গতিপথ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর