শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ মে ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নেই
প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নেই
সোমবার ● ২২ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাউফলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নেই

---হাসান আলী,পটুয়াখালী প্রতিনিধি :: (৮ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩২মি.) দেশের উচ্চ আদালত থেকে গত ৯মে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে অবৈধ ঘোষণা করার পর দেশের অনেক স্থানের মত বাউফলেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে।
এ সুযোগে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে বাল্য বিয়ে, ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ এবং গাঁজা-ইয়াবাসহ মাদকের রমরমা বাণিজ্য ও ব্যবহার। এমন কি সরকারি খাস জায়গা দখল প্রতিরোধে নেই কোন নজরদারি। অবশ্য, আপিল বিভাগ হাইকোর্টের ওই নির্দেশকে ২ জুলাই পর্যন্ত স্থগিত করলেও উপজেলা কিংবা জেলা পর্যায়ের নির্বাহী ক্ষমতার কর্মকর্তারা দায়িত্ব নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না।
আসন্ন রমজানে দ্রব্য সামগ্রীর মান ও মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণসহ অন্যান্য সামাজিক অপরাধ কাদের মাধ্যমে কতটুকু নিয়ন্ত্রণে রাখা যাবে, সেটা নিয়ে জণসাধারনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বাউফলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ২০১৫ সালে ৫৪টি, ২০১৬ সালে ১১৬টি এবং ২০১৭ সালের ৮ মে পর্যন্ত ৩৪ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ওই আদালতের মাধ্যমে ৪৬৮টি মামলা, ১৪০ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০ লাখ ৩১ হাজার ৮৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ওই ভ্রাম্যমাণ আদালতগুলো বেশিরভাগই মাদক নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, মৎস্য আইন বাস্তবায়ন, মটরযান নিয়ন্ত্রণ, ভেজাল ও মেয়াদোতীর্ণ ঔষুধ বিক্রি রোধ, বাল্য বিয়ে প্রতিরোধ এবং পাটজাত পণ্য ব্যবাহারে বাধ্যবাধকতার ওপর করা হয়েছিল। কিন্তু উচ্চ আদালতের রুলের পর এগুলো নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তারা নিরুৎসাহিত হয়ে পড়েছেন।
এরফলে বাউফলের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়িসহ অন্যান্য অপরাধিরা এখন মাথাচারা দিয়ে উঠছে। অপরদিকে বিভিন্ন পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ এবং আসন্ন রমজানে দ্রব্য সামগ্রীর মান ও মূল্য নিয়ন্ত্রণে কারা দায়িত্ব পালন করবেন এটা নিয়ে জণসাধারনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এব্যপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি। তবে সাধারণ মানুষ মাদক, ভেজাল ও বাজার নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নজরদারি কিংবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)