শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপা থানায় ওসির বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপা থানায় ওসির বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ
বুধবার ● ২৪ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপা থানায় ওসির বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ

---জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) গত বছরের ১৮ অক্টোবর ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধা মুক্তার আহম্মেদ মৃধার ওপর হামলার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাদীপক্ষকে সরবরাহের অভিযোগ উঠেছে অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিরুদ্ধে।

এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ কমাতে থানার কম্পিউটার অপারেটর সজলকে বলির পাঠা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সজল বর্তমানে জেলা পুলিশ লাইনে ক্লোজড রয়েছেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, ৭০ হাজার টাকার বিনিময়ে ওসি তরিকুল ইসলাম বর্তমান সেকেন্ড অফিসার ইকবাল হোসেনের মাধ্যমে হামলার ভিডিওচিত্রটি মামলার বাদী মাহমুদুল হাসান সুমন মৃধাকে সরবরাহ করেন। নিয়মিত ওয়ারেন্টভুক্ত আসামীদের নিকট থেকে টাকা না পেলেই তাদের আটক করে ওসি চালান দেন বলেও অভিযোগ এলাকাবাসীর। শৈলকুপা উপজেলার ছোট বোয়ালিয়া গ্রামের রাশেদুজ্জামান, দুলু রবিউল ও তবারেক অভিযোগ করেন। সম্প্রতি জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিবেশির সাথে তাদের বিরোধ হলে উভয়পক্ষকে ডেকে থানায় অভিযোগ নেন। পরে মিমাংসা করার আশ্বাস দিয়ে তাদের আত্মীয় ঝিনাইদহের দরিবিন্নী গ্রামের সোনা জোয়ার্দ্দারের মাধ্যমে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।

দুধসর গ্রামের হত্যাকান্ডকে পুঁজি করে ওই গ্রামের অভিযুক্ত আসামিদের বাড়িঘর লুটের সহযোগিতা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওসি। তাদের অভিযোগ বাদীর পক্ষ নিয়ে গরু, ছাগল, ঘরের মালামাল, গাছপালা, ফসলাদি ও ফার্ণিচারসহ সর্বস্ব লুটপাটে ওসি তার অধীনস্থ এসআইদের মাধ্যমে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। দেবি নগর গ্রামের হত্যাকান্ডে বাদীর পক্ষ নিয়ে বাড়ি ঘর ভাংচুর লুটপাটে সহযোগিতা ঘরের মালামাল, গাছপালা, ফসলাদি ফার্নিচার বিক্রি করে দিয়েছেন আস্থাভাজন এসআইদের মাধ্যমে।

এছাড়া দেবিনগর গ্রাম থেকে আসামীদের বড় বড় মেহগনি গাছ কেটে তিনি তার গ্রামের বাড়িতে ফার্নিচার বানানোর জন্য সবগুলো লগ নিয়ে গেছেন। তাছাড়া কিছুদিন পুর্বে উমেদপুর ১৩নং ইউনিয়নে শামিম মোল্লা গ্রুপ বনাম বাবুল গ্রুপের মধ্যে মারামারি হলে উভয় পক্ষ থেকেই ওসি কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নেই।

ভুক্তভোগীদের অভিযোগ, কাতলাগাড়ী অবৈধভাবে বসানো গরুর বাজারের জন্য তাকে ইতিমধ্যে হাটপরিচালনা কমিটি ৩টি ছাগল দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তিনি কাতলাগাড়ি বালিমহল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের জন্য নিয়মিত টাকা আদায় করেন। উপজেলার শেখপাড়া, লাঙ্গলবাঁধ, কচুয়া, চড়িয়ালবিল হাটফাজিলপুর এলাকার মাদক কারবারিদের নিকট থেকে নিয়মিত ঘুষ গ্রহণ করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানিয়েছেন। ওসির দাবিকৃত টাকা দিতে না পারায় কাতলাগাড়ী বাজার সংলগ্ন আজিম উদ্দিন নামে এক ব্যবসায়ী প্রায় এক মাস বাড়ি ছাড়া। তিনিও জমাজমি সংক্রান্ত অভিযোগ করেছিলেন কিন্তু টাকা না দেওয়ায় তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে। আজিম উদ্দীনের অভিযোগ নিয়মিত টাকা না দেওয়ায় তাকে বাড়ি ছাড়াতে হয়েছে।

সম্প্রতি মাদক সম্রাট বকুল জোর্য়াদ্দারের সাথে থানায় বসে গোপন বৈঠক করেন ওসি তরিকুল ইসলাম।

এ ঘটনায় এলাকায় ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়। ওসির দাবিকৃত টাকা না দেওয়ায় আবাইপুর ইউনিয়নের মীনগ্রামের নিমাইকে মামলা ছাড়াই আটক করে পুলিশ। এরপর ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে একটি মাদক মামলা দেয়া হয়। দেশীয় অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজির অভিযোগে আরো দুইটি মামলা দিয়ে চালান দেয়া হয় আদালতে। বর্তমানে সে জেলহাজতে আছে।

২০১৪ সালে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) থাকাকালে তরিকুল ইসলাম একটি চুরি মামলার বাদী মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার সাহেব আলীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে। সেসময় মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সাহেব আলী হাজির হয়ে ওসি (তদন্ত) তরিকুল ইসলামের নামে ঘুষ গ্রহণের অভিযোগ এনে জবানবন্দি দেন। এ সময় ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান বিষয়টি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দেন। অভিযোগের বিষয়ে জানতে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)