শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণ শেষ হয়েছে
প্রথম পাতা » খেলা » ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণ শেষ হয়েছে
শনিবার ● ২৭ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণ শেষ হয়েছে

---ক্রীড়া প্রতিবেদক :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩১মি.) খোদা বকশ মৃধা ফাউন্ডেশন তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্পান্ন্। ২৭ মে শনিবার বিকালে রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর হলরুমে তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনি এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে দেশে বিভিন্ন প্রান্ত থেকৈ মোট ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

ক্রীড়া ধারাভাষ্যের প্রতি তরুনদের আগ্রহ এবং সম্প্রতি একাধিক এফ.এম রেডিও/টিভি চ্যানেল ক্রীড়া সম্প্রচারে এগিয়ে আসায় মানসম্পন্ন ক্রীড়া ভাষ্যকারের দারুন অভাব দেখা দিয়েছে। এসব চিন্তা থেকে দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন ক্রীড়া ভাষ্যকার তৈরীর লক্ষে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

অনুষ্ঠানে জনপ্রিয় ও প্রবীন ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারি ৩৮ জন প্রশিক্ষণার্থির মাঝে সার্টিফিকেট এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণার্থীবৃন্দ এই কোর্সে অংশগ্রহণ করেন। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে তাদের নৈপূন্য মূল্যায়ন করা হয়।

এতে প্রথম স্থান অর্জন করেন ঢাকার আনারুল আলাম, দ্বিতীয় হয়েছেন, চাপাইনবাবগঞ্জের ফয়সাল হোসেন ও তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকার আসিফ আহম্মেদ।
এসময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কমেন্টেটর শামিম আশরাফ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক ডা. অনুপম হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং টোটাল প্লাস লিঃ এর এমডি আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ক্রীড়া ভাষ্যকার সামসুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোর্স কো অর্ডিনেটর ক্রীড়া ভাষ্যকার পলাশ খাঁন এবং জামিলুর রহমান।
কোর্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী, আলফাজ উদ্দিন আহমেদ, ডা. অনুপম হোসেন, সামসুল ইসলাম, মাহফুজ আলম, সামি, কাজল, পলাশ, জামিল, বোরহান, কামরুজ্জামান, তামান্না, মাসুম, সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম, সাবেক ক্রিকেটার ফাহিম মুনতাসির সুমিত, বেতার উপস্থাপক শফিকুল ইলাম বাহার, শামিম অহমেদ, মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া লেখক সৈয়দ মাজহারুল পারভেজ, বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল হক এবং আরো অনেক জনপ্রিয় ভাষ্যকার, এছাড়া্ও বেতার-টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক, উচ্চারণ বিশেষজ্ঞ, প্রাক্তন/বর্তমান ক্রীড়াবিদ, আম্পায়ার, রেফারী এবং স্কোরারগণ উপস্থিত থাকবেন।

কোর্স কো অডিনেটর হিসেবে ক্রীড়া ভাষ্যকার পলাশ খান এবং সহকারী কোস কো অডিনেটর হিসেবে জামিলুর রহমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
এছাড়াও অনুষ্ঠানে ক্রীড়া ভাষ্যকার, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক এবং প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)