শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » বরগুনা » খাল ইজারা দেয়ার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন
প্রথম পাতা » বরগুনা » খাল ইজারা দেয়ার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন
শনিবার ● ১০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাল ইজারা দেয়ার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

---বরগুনা প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৭মি.) কৃষকের বিভিন্ন কৃষির সেচ কাজে ব্যবহৃত প্রবহমান সরকারি খাল বন্দোবস্ত দেয়ার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন করা হয়েছে। ১০ জুন শনিবার দুপুরে জেলার আমতলী উপজেলার চরকগাছিয়া এলাকার সর্বস্তরের মানুষ এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

এ সময় স্থানীয়রা বলেন, আমতলী উপজেলার ৩৩নং ঘোপখালী মৌজার জীনবুনিয়া খালটির মাধ্যমে দীর্ঘ্যদিন ধরে স্থানীয়রা কৃষি কাজের সুবিধা ভোগ করে আসছিলো। কিন্তু সম্প্রতি কিছু অসাধূ ব্যক্তিরা স্থানীয় ভূমি অফিসের সাথে যোগসাজশে প্রবহমান খালটি বন্দোবস্ত (ইজারা) নিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়ে, মাছ চাষসহ বিভিন্ন কাজে ব্যক্তিগত ভাবে ব্যবহার করছে। তাছাড়া যেসব ব্যক্তিরা ভূমিহীন দাবি করে খাল ইজারা নিয়েছে, প্রকৃত পক্ষে তারা ভূমিহীন না। ফলে ওই এলাকার কৃষকরা কৃষি কাজে চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তাই খালটির বন্দোবস্ত বাতিল করে পুনঃখননের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

চরকগাছিয়া গ্রামের কৃষক মো. দেলোয়ার হোসেন, কামাল হাওলাদার ও আবুল হোসেনসহ একাধিক কৃষক জানান, এ খালটি যখন সচল ছিলো। তারা জানান তখন ওই এলাকায় আউশ, আমন এবং রবিশষ্য সহ তিনটি ফসল পেয়েছে কৃষকরা। কিন্তু বর্তমানে খালের পানি চলাচল বন্ধ থাকায় বছরে এক ফসল পাওয়াই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।





আর্কাইভ